আদিপুরুষের বিরুদ্ধে যাবতীয় আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

পাশাপাশি ছবিতে প্রত্যেকটি ভগবানের পায়ে খরমের জায়গায় দেখানো হয়েছে চামড়ার জুতো, রাবণ, বিভীষণ এবং হনুমানের মুখের ভাষাও অত্যন্ত অশ্লীল ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় এক মাস হয়ে গেলো তাও প্রভাস-কৃতির বিতর্কিত সিনেমা ‘আদিপুরুষ’ নিয়ে আলোচনা থামার নাম নেই। ছবিতে রামায়ণকে ভুলভাবে বিশ্লেষণ করা, ভুলভাল সংলাপ, বাজে VFX, সবটাই হিন্দুধর্মকে কলুষিত করেছে বলে অভিযোগ। রামায়ণকে আধুনিক সংস্করণে পরিণত করতে গিয়ে একেবারে মজা বানিয়ে দিয়েছেন নির্মাতারা ছবিটিকে। যাই হোক, এলাহাবাদ হাইকোর্টে এখনও ছবি নিয়ে মামলা অব্যাহত। আদিপুরুষ ছবিতে রামায়ণকে খারাপ ভাবে দেখানো হয়েছে। এই ছবির গল্পের সঙ্গে রামায়ণের কোনো মিল নেই, এমনটাই অভিযোগ তুলে এলাহাবাদ হাইকোর্টে পিটিশন দাখিল করা হয়েছিল। শুক্রবার সুপ্রিম কোর্ট সেই মামলায় স্থগিতাদেশ দিল। শীর্ষ আদালত আদিপুরুষের ফিল্ম সার্টিফিকেট প্রত্যাহার করার জন্য আবেদন খারিজ করে দিল।

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি S K KOUL এবং সুধাংশু ধুলিয়ার একটি বেঞ্চ বলেছে যে, ছবিটি সেন্সর বোর্ড থেকে অলরেডি সংশাপত্র পেয়ে গিয়েছে। তাই আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবেনা। পাশাপাশি জানিয়ে দিল আগামী ২৭ জুলাই শুনানির দিন হাইকোর্টে ছবির পরিচালক এবং প্রযোজককে সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল, তা আপাততঃ স্টে অর্ডার জারি করা হল। বেঞ্চ পর্যবেক্ষণ করে বলেছে, “কেন আমরা ভারতের সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে বিনোদন করব। সবাই এখন সবকিছুতে স্পর্শকাতর। আপনি যখনই সুপ্রিম কোর্টে আসবেন অবশ্যই সবকিছু যাচাই করা উচিত আপনার? চলচ্চিত্র, বইয়ের প্রতি সহনশীলতার মাত্রা আজকাল কমছে।” ওম রাউত পরিচালিত আদিপুরুষ গত মাসে মুক্তি পেয়েছে। আর তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। ছবিতে সীতার বেশে কৃতি শ্যাননকে জঘন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে, তাঁর পোশাকে ছিল অশ্লীলতার ছাপ। পাশাপাশি লঙ্কার যে রূপ তুলে ধরা হয়েছিল রামায়ণের কোনও মিল নেই।

পাশাপাশি ছবিতে প্রত্যেকটি ভগবানের পায়ে খরমের জায়গায় দেখানো হয়েছে চামড়ার জুতো, রাবণ, বিভীষণ এবং হনুমানের মুখের ভাষাও অত্যন্ত অশ্লীল ছিল। তাই চারিদিকে বিক্ষোভ চরমে উঠলে চাপে পড়ে সংলাপ বদলানোর সিদ্ধান্ত নেওয়া হলেও বিতর্ক পিছু ছাড়েনি। ছবিটি মুক্তির কয়েকদিন বক্সঅফিসে ভাল ফলাফল করলেও বিতর্ক শুরু হওয়ার পর থেকেই ছবিতে দর্শকদের সংখ্যা কমতে থাকে। অগত্যা ছবির প্রেক্ষাগৃহে রাজত্ব করার দিনক্ষণ মাত্র ৩ মাসেই শেষ হয়ে যায়। এখন ওটিটিতে চলছে ছবিটি। সেখানেও তেমন ছবি রাজত্ব করতে পারছেনা। এলাহাবাদ হাইকোর্টে যে মামলা চলছে সেখানে জাস্টিস সুধাংশু ধুলিয়া গত ৩০ জুন আদেশ দিয়ে বলেন আগামী ২৭ জুলাইয়ের শুনানিতে এই ছবির প্রযোজক এবং পরিচালককে উপস্থিত থাকতে হবে। তবে আপাততঃ ছবির বিরুদ্ধে যাবতীয় মামলা স্থগিত করা হয়েছে।

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’