বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়ার বাগনানে নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে’র কন্যাকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, শনিবার বাগনানে নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে’র বাড়িতে যান তিনি। সেখানে গিয়েই নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। নিহত বিজেপি কর্মীর ছবিতে মাল্যদানও করেন তিনি। তারপরে সেখান থেকে সোজা শুভেন্দু চলে যান বাগনান থানায়। সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এলাকায় সকলের সাহায্য করত প্রশান্ত। বিপদে সকলের পাশে দাঁড়াত। তাঁকেই খুন করেছে তৃণমূলের গুণ্ডারা। কাউকে রেয়াত করা হবে না। সিআইডি তদন্ত করছে। প্রশান্তের খুনের সঙ্গে জড়িত ৫১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত দশজন গ্রেফতার। বাকিরাও গ্রেফতার হবে। পাতালে থাকলেও খুঁজে বের করা হবে। আমি পরিবারের সঙ্গে কথা বললাম। প্রশান্ত একমাত্র রোজগেরে সদস্য ছিল।তাঁকেই খুন করেছে। আমি প্রশান্তের পরিবারকে কথা দিয়েছি তার কন্যাকে সরকারি চাকরি দেব। বাবা-মাকে বার্ধক্য ভাতা দেওয়া হবে।’

আরও পডুন: ‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

হাওড়ার বাগনানের ৫ নম্বর মণ্ডলের বাঁটুল গ্রামের ১৯৭ নম্বর বুথের সহ-সভাপতি ছিলেন প্রশান্ত দে। গত ১৭ জুন গভীর রাতে খুন হয়েছিলেন। সেদিন, রাত সাড়ে ৮টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে সতীর্থদের সঙ্গে বাগনানের সন্তোষপুরে গিয়েছিলেন প্রশান্ত। বিজেপির দাবি, একটি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য বেরিয়েছিলেন তাঁরা। অভিযোগ, সেখানেই প্রশান্তদের উপর হামলা চালিয়েছিল তৃণমূলের দুষ্কৃতীরা। লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। সেই মারার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রশান্ত দে-র। এই খুনের পিছনে রয়েছেন তৃণমূলের উপপ্রধান মফিজুল রহমান। এমনটাই অভিযোগ প্রশান্তের পরিবারের। ঘটনার পর থেকেই পলাতক মফিজুল। গোটা বিষয়টি জানতে পেরেই দ্রুত পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। বাগনান থানার হাত থেকে খুনের মামলাটি নিয়ে সিআইডির কাছে হস্তান্তর করেন। সঙ্গে নিহতের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণাও করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ, শনিবার মুখ্যমন্ত্রী বাগনানে গিয়ে আরও বলেছেন, ‘অভিযুক্তদের শুধুই গ্রেফতার করা হবে না। ওদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করা হবে। আর এদের শাস্তি না দিলে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার আগে দুবার ভাবে।’

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে