মণিপুর নিয়ে বিক্ষোভের জেরে রাজ্যসভা থেকে সাসপেন্ড আপ সাংসদ সঞ্জয় সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মণিপুরের ভাইরাল ভিডিয়োকাণ্ড নিয়ে বিরোধীদের বিক্ষোভে সোমবার উত্তাল হয়ে উঠল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। বিক্ষোভের জেরে দফায়-দফায় দুই সভার কাজকর্ম স্থগিত রাখতে হয়। ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোয় রাজ্যসভা থেকে চলতি অধিবেশনের জন্য আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে সাসপেন্ড করেছেন চেয়ারম্যান। সংসদ থেকে বের করে দেওয়া হলেও মোদি আসরকারের বিরুদ্ধে সংসদের বাইরে লাগাতার লড়াই চলবে বলে পাল্টা হুঙ্কার ছুড়েছেন আপ সাংসদ।

মণিপুরে জাতি হিংসা চলার সময়ে দুই কুকি যুবতীকে বিবস্ত্র করে ঘোরানোর ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। গত আড়াই মাস ধরে চলা জাতিহিংসার সময়ে বিজেপি শাসিত রাজ্যে কীভাবে মেয়েদের গণধর্ষণের মুখে পড়তে হয়েছে এবং নিরীহ নাগরিককে নৃশংসভাবে খুন হতে হয়েছে সেই শিউড়ে ওঠা, বীভ‍ৎস ঘটনার কথা প্রকাশ্যে আসতে শুরু করেছে।

মণিপুরের লজ্জাজনক ঘটনা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের হাত গুটিয়ে বসে থাকার প্রতিবাদে সংসদের বাদল অধিবেশনের শুরু থেকেই সরব হয়েছেন বিরোধী দলের সাংসদরা। বিক্ষোভের জেরে লোকসভা এবং রাজ্যসভার কাজকর্ম চালানো মুশকিল হয়ে পড়েছে। এদিনও সভার কাজ শুরু হতেই মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা। সভার কাজকর্ম স্থগিত রেখে মণিপুর নিয়ে ঋআলোচনার দাবি জানান তাঁরা। লোকসভার অধ্যক্ষ ও রাজ্যসভার চেয়ারম্যান ওই দাবি খারিজ করে দেন। তাতে ক্ষুব্ধ হয়ে লাগাতার শ্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা। রাজ্যসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান আপ সাংসদ সঞ্জয় সিংহ। তাঁকে গোটা অধিবেশন থেকে সাসপেন্ডের প্রস্তাব দেন রাজ্যসভার বিজেপি দলনেতা পীযূষ গোয়েল। সেই প্রস্তাব ত‍ৎক্ষণা‍ৎ মেনে নিয়ে আপ সাংসদকে সাসপেন্ড করেন রাজ্যসভা চেয়ারম্যান। ফলে পরিস্থিতি আরও বেগতিক হয়ে ওঠে।

‘বাসন মাজার চেয়ে গাড়ি চালানো ভাল’, ভাইরাল বেঙ্গালুরুর মহিলা অটোচালকের গল্প

যেকোনও উপায়ে হরমুজ প্রণালি খোলার হুঁশিয়ারি মার্কো রুবিওর

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১১-০ গোলে হারাল ভারতীয় মহিলা দল

“আইনের হাতে তুলে দিতে হবে”, প্রশান্ত বর্মণের আটক প্রসঙ্গে মন্তব্য দিলীপের

IPL ট্রফি জিতবে কোন দল? ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক

চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?