দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডিগবাজি, হরমনপ্রীতকে নিয়ে আইসিসির কাছে নালিশ জানাচ্ছে না বিসিবি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কাউরের অসভ্য আচরণ নিয়ে ডিগবাজি খেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকার মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশকে অপমান করা সত্বেও ভারতীয মহিলা দলের অধিনায়কের বিরুদ্ধে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি’র কাছে নালিশ জানাচ্ছে না বিসিবি। আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাংবাদিকদের তিনি বলেন, ‘আইসিসি যে সিদ্ধান্ত নেবে, তাতেই আমরা খুশি। আলাদা করে কোনও অভিযোগ জানানো হবে না।’ সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের হুমকিতেই হরমনপ্রীতের আচরণ নিয়ে সুর বদলেছেন বিসিবি সভাপতি।

গত শনিবার বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে মাঠে এবং মাঠের বাইরে চূড়ান্ত অসভ্যতামি করেছিলেন ভারতীয মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর। আউটের সিদ্দান্ত মানতে না পেরে ব্যাট দোয়ে স্ট্যাম্প ভেঙেছেন। আম্পায়ার তানভীর আহমেদকে উদ্দেশ্য করে কটূক্তি করেছেন। এমনকি পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে লক্ষ্য করে কটাক্ষ করেছিলেন। হরমনপ্রীতের ওই সীমা লঙ্ঘন করা আচরণের নিন্দায় সরব হয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য মদনলাল, প্রাক্তন ক্রিকেটার ডায়ানা এডুলজিরা। ভারতীয় মহিলা দলের অধিনায়কের কঠোর শাস্তি দাবি করেছেন।

শনিবার ম্যাচের পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মহিলা শাখার চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেছিলেন, ‘হরমনপ্রীতকে নিয়ে ম্যাচ রেফারি কী রিপোর্ট দেন, তা প্রথমে দেখব। প্রয়োজনে বিসিসিআই ও আইসিসির সঙ্গেও এ বিষয়ে কথা বলব।’ কিন্তু এদিন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের অসভ্য আচরণ নিয়ে উল্টোকথা বলেছেন বিসিবি সভাপতি।

Published by:

Share Link:

More Releted News:

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ