ভাঙড়ে অশান্তির মূল অভিযুক্ত আইএসএফ কর্মী পুলিশের জালে

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোট পর্বে আইএসএফের তাণ্ডবে বার বার অশান্ত হয়ে উঠেছিল ভাঙড়। আর ওই অশান্তির অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত আইএসএফ কর্মী ওহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপনসূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের এক ডেরা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। উল্লেখ্য, নওশাদের দলের হয়ে পঞ্চায়েত ভোটে জিতেছিলেন ধৃত ওহিদুল।

সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকেই আইএসএফ ও তৃণমূল কংগ্রেস কর্মনী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে অশান্ত হয়ে ওঠে ভাঙড়। মনোনয়ন পর্বে বোমাবাজি, গুলি চালানো থেকে শুরু করে কিছুই বাদ যায়নি। দু’পক্ষের সংঘর্ষে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হযেছিল। এমনকি ভোটের ফল ঘোষণার দিন রাতেও পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। ওই গুলিতে গুরুতরভাবে জখম হন বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও তাঁর ব্যক্তিগত দেহরক্ষী। পাল্টা গুলি চালায় পুলিশ। ওই গুলিতে প্রাণ হারান তিনজন।

ভাঙড়ে লাগাতার অশান্তি বাঁধানোর ঘটনায় পুলিশ দীর্ঘদিন ধরেই আইএসএফ বিধায়ক নওশাদ সিওদ্দিকির ডান হাত হিসেবে পরিচিত ওহিদুল ইসলামকে খুঁজছিল। অবশেষে মঙ্গলবার গোপন সূত্রে কাশিপুর থানার পুলিশ জানতে পারে, দত্তপুকুরে দলের রাজ্য সম্পাদক বিশ্বজি‍ৎ মাইতির বাড়িতে লুকিয়ে রয়েছেন ওহিদুল। রাতেই দত্তপুকুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে আইএসএফের রাজ্য সম্পাদকের বাড়িতে হানা দিয়ে ভাঙড় অশান্তির মূল অভিযুক্তকে গ্রেফতার করে।

 

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪