মণিপুর কাণ্ডের প্রতিবাদের আঁচ বাসন্তী হাইওয়েতে

Share:

নিজস্ব প্রতিনিধি, বাসন্তী: মণিপুর কাণ্ড নিয়ে ইতিমধ্যে তোলপাড় হয়েছে গোটা দেশ। এমনকি বিদেশের একাধিক সংবাদের ঝলক উঠে এসেছে মণিপুরের সেই নৃশংস কান্ড। সেই নৃশংস ঘটনা সমালোচিত হয়েছে সর্বত্র। সেই নৃশংস ঘটনার প্রতিবাদের আঁচ দেখা গেল এবার সুন্দরবনের মহিলাদের মধ্যে। বসিরহাটের(Bashirhat) সুন্দরবনের সন্দেশখালি বিধানসভার (Sandeshkhali Assembly)বাসন্তী হাইওয়ে (রাজ্য সড়ক ৩এ) তে মণিপুর কাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিলে সামিল হলো সুন্দরবনের মহিলা সহ ৮ থেকে ৮০।

হাতে ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বাসন্তী হাইওয়ের রাজবাড়ী থেকে সরবেড়িয়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে মনিপুর কাণ্ডের প্রতিবাদ মিছিলের সামিল হন হাজার হাজার সুন্দরবনবাসী। তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সন্দেশখালি বিধানসভার আহ্বায়ক শেখ শাহাজাহান, সন্দেশখালি ২নং ব্লকের তৃণমূল সভাপতি শিবপ্রসাদ হাজরা, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, বসিরহাট ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি সৌমেন মন্ডল ও সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকের যুব সভাপতি আলমগীর শেখ ও মিজানুর শেখ সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা

এদিন মণিপুর(Monipur) কাণ্ডে প্রতিবাদে রাস্তায় পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল করেন। পাশাপাশি ঘটনার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi) কুশপুত্তলিকা দাহ করে তারা বিক্ষোভ দেখান। তাদের দাবি, যে ধরনের ঘটনা মণিপুরে ঘটেছে তা দেশের পক্ষে লজ্জার‌। তার প্রতিবাদেই আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল