Loading live market data...
Loading active stocks...
Connecting...

World Bank ও AIIB’র ঋণ পেতেও বাগড়া কেন্দ্রের

গঙ্গার ভাঙন ঠেকাতে রাজ্য বিশ্বব্যাঙ্ক থেকে ঋণ নিতে চাইলেও তার জন্য প্রয়োজনীয় অনুমোদন দিচ্ছে না মোদি সরকার। ষড়যন্ত্র বাংলার বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও তাঁর দল তৃণমূল কংগ্রেসকে(TMC) কোনও ভাবেই হারানো সম্ভব নয় সেটা বুঝে গিয়েছেন নরেন্দ্র মোদি(Narendra Modi) ও তাঁর দল বিজেপি(BJP)। আর সেই কারণেই এবার ঘুরপথে বাংলার(Bengal) উন্নয়ন স্তব্ধ করে দেওয়ার পাশাপাশি এই রাজ্যের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকার। সেই জন্যই একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের টাকা যেমন আটকে রেখেছে তেমনি রাজ্যের উন্নয়নের জন্য রাজ্য সরকার কোনও আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিতে চাইলে তার অনুমোদনও আটকে রাখছে কেন্দ্রের সরকার। মালদা ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা ভাঙন রোধে রাজ্য সরকার বিশ্বব্যাঙ্ক বা World Bank এবং Asian Infrastructure Investment Bank বা AIIB’র কাছ থেকে ১৪০৩ কোটি টাকা ঋণ নিতে চায়। সেই ঋণ দিতে রাজিও আছে ওই দুই সংস্থা। কিন্তু সেই ঋণ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্র সরকারের যে অনুমোদনের প্রয়োজন হয় তা এখন দিচ্ছে না মোদি সরকার।

আরও পড়ুন সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র বেহালা

গঙ্গা ভাঙনের জেরে মালদা ও মুর্শিদাবাদ জেলার ৬টি ব্লক রীতিমত ক্ষতিগ্রস্থ হয়ে চলেছে গত কয়েক দশক ধরেই। কয়েক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। ভিটেমাটি হারিয়ে, চাষের জমি হারিয়ে কার্যত নিঃস্ব হয়ে তাঁরা আজ সর্বহারা হয়ে মাথা গোঁজার ঠাঁই খুঁজে চলেছেন। কেন্দ্র সরকার না এদের পুনর্বাসনের জন্য কিছু করেছে না সেই ভাঙন ঠেকাতে কোনও পদক্ষেপ করেছে। এই অবস্থায় বাংলার ক্ষমতাসীন সরকার সিদ্ধান্ত নেয় মালদা ও মুর্শিদাবাদ জেলার ৬টি ব্লকে গঙ্গা ভাঙন ঠেকাতে ১৪০৩ কোটি টাকার একটি প্রকল্প রূপায়ণ করা হবে। সেই টাকা জোগাড় করতে রাজ্যের তরফে World Bank ও AIIB’র সঙ্গে কথা হয়। দুই সংস্থাই রাজি হয় বাংলাকে এই ঋণ দিতে। কেননা World Bank’র কাছ থেকে রাজ্য সরকার আগেই ২৮০০ কোটি টাকা ঋণ নিয়েছিল সেচের প্রকল্পের জন্য। সেই কাজের অগ্রগতি সন্তোষজনক হওয়ায় এই আন্তর্জাতিক সংস্থাই বাংলাকে আবারও ঋণ দিতে এগিয়ে এসেছে। কিন্তু সেই ঋণ পেতে কেন্দ্র সরকারের যে অনুমোদন লাগে তা এখন দিচ্ছে না মোদি সরকার।

আরও পড়ুন রক্ষাকবচের মেয়াদ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

নবান্নের আধিকারিকদের দাবি, দুই আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে ঋণ পেতে কেন্দ্রের ছাড়পত্র আবশ্যিক। সেই ছাড়পত্রের জন্য আবেদন করে গত ১০মে কেন্দ্রকে চিঠি দেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই চিঠিতে উল্লেখ করা হয়, ২০২০-২১ সাল থেকে এই দুই আন্তর্জাতিক সংস্থার অর্থসাহায্যে ২৮০০ কোটি টাকা খরচে সেচ প্রকল্পের কাজ চলছে রাজ্যে। সেই কাজের অগ্রগতি সন্তোষজনক। তারপরও কেন্দ্রের তরফে কোনও সদুত্তর মেলেনি। সূত্রের খবর, সেচ সংক্রান্ত প্রকল্প হওয়ায় অর্থমন্ত্রক মুখ্যসচিবের ওই চিঠি পাঠিয়ে দিয়েছে জলশক্তি মন্ত্রকে। সেখানেই তা এখনও আটকে রয়েছে বলে খবর। ২০২৪ সালের আগে অনুমোদন দেবে বলেও তাঁদের মনে হয় না।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা