হাওড়া ময়দান মেট্রো স্টেশনে বসল QR Code যুক্ত গেট

চলতি বছরের শেষ দিকেই গঙ্গার নীচ দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি দৌড় দেবে East West Metro Rail। কাজ প্রায় শেষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই শেষেই সম্পূর্ণ হতে চলেছে East West Metro Rail প্রকল্পের পশ্চিম অংশের কাজ। হাওড়া ময়দান(Howrah Maidan) থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটে যাত্রী পরিষেবা শুরুর লক্ষ্যে দিনরাত কাজ করছেন মেট্রো কর্মীরা। এবার হাওড়া ময়দান স্টেশনকে যাত্রী পরিষেবার জন্য একেবারে প্রস্তুত করার কাজ শুরু হল। East West Metro Rail প্রকল্পের পশ্চিমদিকের প্রান্তিক স্টেশনের কনকোর্স লেভেলে বসানো হল Automatic Fare Collection and Passenger Control বা AFCPC Gate। মেট্রো স্টেশনের ঢোকা বেরনোর পথে এই গেটের মাধ্যমেই যাত্রীরা Smart Card বা Token’র মাধ্যমে ভাড়া মেটাবেন। স্টেশনে মোট ৮টি AFCPC গেট বসছে। যার মধ্যে দু’টি গেট বরাদ্দ থাকবে বিশেষভাবে সক্ষমদের জন্য। গেটগুলি চালু হয়ে গেলে মিনিটে ৪৫ জন যাত্রী তা ব্যবহার করতে পারবেন। গেটগুলিতে অতিরিক্ত বৈশিষ্ট্য হিসেবে QR Code স্ক্যানার যুক্ত রয়েছে। যার মাধ্যমে যাত্রীরা টোকেন স্ক্যান করে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে ঢুকতে বেরতে পারবেন।      

আরও পড়ুন বেহালার দুর্ঘটনার ঘাতক লরি আটক সাঁতরাগাছিতে

অন্যদিকে জানা গিয়েছে, চলতি বছরের শেষের দিকেই গঙ্গার নীচ দিয়ে যাত্রীদের নিয়ে ছুটবে মেট্রো রেল। দেশের মধ্যে কোনও নদীর তলা দিয়ে এই প্রথম মেট্রো রেল দৌড় দেবে। চলতি বছরের শেষেই সেই ইতিহাস গড়তে এখন পুরোদমে কাজ চলছে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান শাখার মেট্রো পথে। সাজছে বিভিন্ন স্টেশন। এই মহূর্তে হাওড়া ময়দান স্টেশনে AFCPC গেট বসানোর কাজ চলছে জোরদকমে। মেট্রোর তরফে জানানো হয়েছে, হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে অধিকাংশ স্টেশন তৈরির কাজ প্রায় সম্পূর্ণ। এই মুহূর্তে বৈদ্যুতিক কাজ, সৌন্দর্যায়নের কাজ চলছে জোরদকমে। সেই কাজও প্রায় শেষের পথে। চলতি বছরের শেষেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে এই বহুপ্রতীক্ষিত মেট্রো পরিষেবা। গঙ্গার তলা দিয়ে সহজেই হাওড়া থেকে কলকাতায় পৌঁছনো যাবে।  

আরও পড়ুন খাগড়াঘাটে গড়ে উঠবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন

হাওড়া ময়দান স্টেশনে ৮টি AFCPC গেট বসানো হচ্ছে। ব্যস্ত সময়ে যাত্রীদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে ৪টি গেট থাকছে দ্বিমুখী। এই ৪টি দ্বিমুখী গেটের মধ্যে দু’টি দিয়ে হুইলচেয়ার নিয়ে যাওয়া যাবে। সাধারণ যাত্রীরাও ওই দু’টি গেট ব্যবহার করতে পারবেন। বাকি ৪টি গেটে ব্যবহার করা হবে যাত্রীদের প্রবেশ এবং প্রস্থানের জন্য। এই গেটগুলি দিয়ে প্রতি মিনিটে ৪৫ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। মেট্রোর Smart Card বা Token’র ব্যবহার করতেও পারবেন যাত্রীরা। গত ১২ এপ্রিল প্রথম বার গঙ্গার তলা দিয়ে মেট্রোর পরীক্ষামূলক দৌড় বা Trial Run সম্পন্ন করা হয়। সেই প্রথম এই দেশে কোনও নদীর নীচ দিয়ে ছুটেছিল মেট্রো। তবে সব ঠিক থাকলে এই বছরের শেষেই ইতিহাসের সাক্ষী হবেন শহরবাসী।  

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!

ধনতেরাসকে কেন ‘ধন ত্রয়োদশী’ বলা হয়? জানুন এই নামকরণের রহস্য!

বাতের ব্যথায় ওষুধও ব্যর্থ? রিউমাটয়েড আর্থ্রাইটিসে মিলবে সমাধান!

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক