সাততলা বিল্ডিং থেকে পড়ে গিয়েও প্রাণে বাঁচলেন অস্ট্রেলিয়ান মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিন বিধাতা নিয়ে। তাইতো বাস্তবে এর প্রমাণ মিলল। সাততলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে বরাতজোরে প্রাণে বাঁচলেন অস্ট্রেলিয়ান এক মহিলা। এটি মেলবোর্নের ঘটনা। অলৌকিকভাবে প্রাণে বেঁচে গিয়েছেন ২০ বছর বয়সী এক মহিলা।

জানা গিয়েছে, গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে মেলবোর্নের আলফ্রেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। জীবনমৃত্যুর সঙ্গে লড়াই করছেন টমিনি রিড।

একটি ফোনকলের মাধ্যমে এই দুর্ঘটনার কথা জানতে পারেন রিডের বাবামা। ঘটনার দিন, তাঁর অভিভাবক জানতে পেরেছিলেন, তাঁদের মেয়ে ২১ মিটার দূরে মাটিতে পড়ে রয়েছেন। ওই তরুণীর জীবন বাঁচাতে অস্ত্রোপচার করেছেন চিকিৎসকেরা।

তাঁর এই বেঁচে যাওয়ার ঘটনাকে হাসপাতালের কর্মীরা অলৌকিক বলে ব্যাখ্যা দিচ্ছেন। মিসেস রিডের বাবা ব্র্যাড সেই দুর্ঘটনার খবর নিজেই ফেসবুকে শেয়ার করেছেন।

জীবনমৃত্যুর সঙ্গে লড়াই করে সাহসী মনের পরিচয় দিয়েছেন মিসেস রিড। টমিনির বেঁচে থাকাটা সকলের কাছে এক নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা