আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অবসরের সিদ্ধান্ত বদল? বাইশ গজে ফিরতে পারেন মনোজ তিওয়ারি

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই ফেসবুকে একটি পোস্ট করে নিজের অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু হঠাৎ অবসরের সিদ্ধান্ত বদল। কিন্তু কেন? উত্তর মিলতে পারে সাংবাদিক বৈঠকে। বিশেষ সূত্রে এমনটাই জানা গিয়েছে। আজ, মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবসর ফিরিয়ে নিতে পারেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি।

মাত্র পাঁচদিন আগে সোশাল মিডিয়ায় গেসবুক পোস্ট করে আচমকাই নিজের অবসরের কথা ঘোষণা করেন মনোজ। যদিও তাঁর নেতৃত্বেই গত মরশুমে রনজি ট্রফিতে ফাইনাল খেলেছিল বাংলা। তিনি যথেষ্ট ফর্মেও ছিলেন। কিন্তু হঠাতই পরিবার ও কোচকে ধন্যবাদ জানিয়ে নিজের অবসর নেওয়ার সিদ্ধান্ত প্রকাশ্যে আনেন বাংলার ক্রীড়ামন্ত্রী। কিন্তু হঠাৎ অবসর ভেঙে তিনি ফের বাইশ গজে ফিরে আসতে পারেন বলে বিশেষ সূত্রে খবর। তাই আজকের সাংবাদিক বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ক্রীড়ামহল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঠিক কী বলেন, এখন সেটাই দেখার।

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাইয়ের কাছে হেরে আইপিএলের প্লেঅফে খেলার স্বপ্ন শেষ হার্দিকদের

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক কে?

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ