হার্দিকদের পাশে থেকে সমালোচকদের মোক্ষম জবাব দিলেন অশ্বিন

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ঙ্কাছে হেরে গিয়েছে ভারত। ৩-২ ব্যবধানে হার হয়েছে হার্দিক পান্ডিয়াদের। আর তারপর থেকেই এই হার নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেক সমালোচকরা বলেছেন এই ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে বিশ্বকাপেও দাঁড়াতে পারবে  না ভারত। আর এবার সমালোচকদের মোক্ষম জবাব দিলেন রবিচন্দ্রন অশ্বিন।

ভারতের দক্ষিণী স্পিনার তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় একটা দলের হার নিয়ে সমালোচনা করা খুব সহজ। কিন্তু এই হার থেকেও যে সেই দলটি শিক্ষা নিতে পারে, সেটা আপনারা কেউ ভাবেন না। আপনাদের একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, সেটি হল, এই যে দলের কাছে হেরে গিয়েছে ভারত, সেই দল কিন্ত গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের পর প্লে অফে ওঠেনি। আর আমি হলফ করে বলতে পারি, একদিনের বিশ্বকাপেও উঠবে না। আমি কারো প্রসঙ্গে কথা বলছি না। কাউকে আড়াল করছি না বা কাউকে সমর্থনও করছি না। এসব গৌণ আমার কাছে। আমি বলছি যদি আপনারা ওয়েস্ট ইন্ডিজকে সমর্থন করেন, তাহলে বলব, সেটা না করে ওদের তারুণ্যকে সমর্থন করুন। যদি আপনি তরুণ হন, তাহলে আপনি বুঝবেন। আমরা যখন তরুণ ছিলাম, তখন আমরা ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে যেতাম, তখন আমরা শিখতাম। আশা করব আমাদের তরুণ দলও এই হার থেকে শিক্ষা নেবে। যা আগামীতে কাজে লাগবে। এই হার দেখে যপনারা দুঃখিত। এটা আমি বুঝলাম। কিন্তু এই হারের দুটো ভাল দিকও আছে। প্রথমত, এই হার থেকে পরবর্তীতে শিক্ষা নেবে সূর্যকুমাররা। দ্বিতীয়ত, এই হার থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে ওরা, যা পরে কাজে লাগবে। তাই বলছি অযথা একটা সিরিজ হারা নিয়ে এত সমালোচনা করবেন না।’ এভাবেই কার্যত সমালোচকদের মোক্ষম জবাব দিয়ে টিম ইন্ডিয়ার পাশে দাঁড়িয়েছেন অশ্বিন।

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি

স্বপ্নে আরশোলা দেখার অর্থ কী? এগুলো কি শুভ না অশুভ লক্ষণ?

ইচ্ছাপূরণের জন্য খ্যাত পদ্মিনী একাদশী কবে পড়ছে? কী কী করবেন?

হঠাৎ জীবনে প্রাক্তনের এন্ট্রি, কর্মক্ষেত্রে মাথা গরম করবেন না, বিপদ বাড়তে পারে…

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়