লোকসভা ভোটে অমেথিতে দাঁড়াবেন রাহুল গান্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাণসী: আগামী লোকসভা ভোটে অমেথি আসন থেকে ফের লড়বেন রাহুল গান্ধি। শুক্রবার দিল্লি থেকে বারাণসী ফিরে এ কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের নব নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রায়। পাশাপাশি গান্ধি পরিবারের আর এক সদস্য তথা কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি রাজ্যের যে আসনে চাইবেন সেই আসনেই তাঁকে প্রার্থী করা হবে বলেও ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেসের নব নিযুক্ত সভাপতি।

গান্ধি পরিবারের ‘গড়’ হিসেবে পরিচিত অমেথি। ১৯৮০ সালের লোকসভা ভোটে ওই আসনে জিতেছিলেন সঞ্জয় গান্ধি। বিমান দুর্ঘটনায় তাঁর অকালমৃত্যুর পরে ওই ১৯৮১ সালের উপনির্বাচনে ওই আসনে জেতেন রাজীব গান্ধি। ১৯৮৪, ১৯৮৯ ও ১৯৯১ সালের নির্বাচনেও জয়ী হন তিনি। যদিও তামিলনাডুতে ভোটপ্রচারে গিয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মারা যান প্রাক্তন প্রধানমন্ত্রী। ১৯৯৯ সালে জয়ী হন সোনিয়া গান্ধি। ২০০৪ সালে গান্ধি পরিবারের দুর্গ থেকে প্রথমবার জিতে সাংসদ হন রাহুল গান্ধি। ২০০৯ ও ২০১৪ সালের লোকসভা ভোটেও পর পর জয়ী হন।

গত লোকসভা নির্বাচনে অমেথির পাশাপাশি কেরলের ওয়ানাড থেকেও লড়েছিলেন রাজীব তনয়। তবে গান্ধি পরিবারের গড়ে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে ৫৫ হাজার ভোটে হেরে গিয়েছিলেন রাহুল। ওই হারের পরে অমেথিতে মাত্র একবারই পা রেখেছিলেন রাজীব তনয়। আগামী লোকসভা ভোটে রাহুল গান্ধি ফের অমেথিতে দাঁড়াবেন কিনা, তা নিয়ে গত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল। ওই জল্পনার অবসান ঘটিয়ে উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, অমেথি থেকেই লড়বেন রাহুল।

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?