হরিয়ানায় ভাঙনের মুখে দুষ্যন্ত চৌতালার জেজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, রোহতক: লোকসভা ভোটের মুখেই হরিয়ানার রাজনীতিতে মহা নাটক। বৃহস্পতিবার সকালেই হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনিকে বিধানসভার কক্ষে শক্তি পরীক্ষার মুখোমুখি হওয়ার জন্য নির্দেশ দিতে রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন জননায়ক জনতা পার্টির (জেজেপি) দুষ্যন্ত চৌতালা। আর তার কয়েক ঘন্টার মধ্যেই ভাঙনের মুখে দাঁড়াল প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর দল। দুপুরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা মনোহরলাল খট্টারের সঙ্গে বৈঠক করলেন জেজেপির চার বিধায়ক। পানিপতে রাজ্যের মন্ত্রী মহীপাল ডান্ডার বাড়িতে ওই বৈঠক হয়।

গত মঙ্গলবার ৭ মে লোকসভার তৃতীয় দফার ভোটের দিনই আচমকা হরিয়ানার বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেন তিন নির্দল বিধায়ক। আর ওই সমর্থন প্রত্যাহারের ফলে এক ধাক্কায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে মুখ্যমন্ত্রী নায়েব সিংহ সৈনীর সরকার। ফলে বিজেপি সরকারের ভবিষ্যত নিয়ে প্রশ্ন ওঠে। কংগ্রেসের তরফ থেকে সংখ্যাগরিষ্ঠতা হারানো নায়েব সিংহের ইস্তফার দাবি করা হয়। হরিয়ানার রাজনীতিতে নাটকীয় মোড়ের মধ্যেই বিজেপির প্রাক্তন জোট সঙ্গী জননায়ক জনতা পার্টির দুষ্যন্ত চৌতালা ঘোষণা করে দেন, বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেস অনাস্থা আনলে দল সমর্থন করবে।

আর তাতেই প্রমাদ গোনে বিজেপি নেতৃত্ব। সরকার বাঁচাতে পুরনো শরিক জননায়ক জনতা পার্টির বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে যোগাযোগ করে। এদিন দুপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারের সঙ্গে বৈঠক করেন জেজেপির চার বিধায়ক। প্রায় আধ ঘন্টা ধরে চলে বৈঠক। সূত্রের খবর, কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনলেই ওই চার বিধায়ক দল ছেড়ে বিজেপিতে নাম লেখাবেন বলে ঠিক হয়েছে। আর চার বিধায়ক জেজেপি ছাড়লেই অনাস্থা প্রস্তাবে জয় নিশ্চিত হয়ে যাবে মুখ্যমন্ত্রী নায়েব সিংহের।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের