সঙ্কটে রুশ মহাকাশযান লুনা-২৫, বুধেই চাঁদ স্পর্শ করতে পারে চন্দ্রযান-৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চাঁদের প্রি-ল্যান্ডিং কক্ষপথে প্রবেশ করতে ব্যর্থ রাশিয়ার লুনা-২৫ মহাকাশযান। প্রযুক্তিগত সমস্যার কারণেই এই পরিস্থিতি বলে মনে করছে রাশিয়ার স্পেস সংস্থা। এই অবস্থায় চাঁদে অবতরণে সময় লাগতে পারে। রুশ মহাকাশ সংস্থা রোসকসমস জানিয়েছে যে, লুনা-২৫ মহাকাশযানের সামনে চাঁদে অবতরণের আগে একটি জরুরি পরিস্থিতি সামনে এসেছে। অবতরণের আগে কক্ষপথে স্থানান্তর করার জন্য থ্রাস্টার ছোঁড়া হয়েছিল। কিছু সমস্যার জন্য থ্রাস্টার চালু করা যায়নি।

অন্যদিকে রবিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩ মিশনের ল্যান্ডার মডিউল কক্ষপথকে সফলভাবে হ্রাস করা হয়েছে। মহাকাশযানটি চাঁদের আরও কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান সমন্বিত এল-এম-টি ২৩ অগস্ট চাঁদের বুকে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

১১ অগাস্ট লুনা-২৫ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। এই সপ্তাহের শুরুতে বুধবার লুনা চাঁদের কক্ষপথে পৌঁছে যায়। ভারতের চন্দ্রযান ৩-এর আগেই চাঁদের পৌঁছনোর কথা লুনা-২৫ এর। তবে তাঁর আগেই সমস্যার সম্মুখীন মহাকাশযানটি। চাঁদের দক্ষিণ মেরুতে কারা আগে পৌঁছবে সে নিয়ে উৎসাহ ছিলই। দক্ষিণ মেরুতে বিজ্ঞানীরা মনে করেন, স্থায়ীভাবে ছায়াযুক্ত মেরু গর্তগুলিতে জল থাকতে পারে। এর আগে নানান দেশ দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করেছিল তবে এখন দেখার কারা আগে পৌঁছয়।

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

কন্নড় অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩৩ বছরের যুবকের দেহ, তদন্তে পুলিশ

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা