এশিয়া কাপে হার্দিকের পরিবর্তে সহ অধিনায়ক হতে পারেন বুমরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আসন্ন এশিয়া কাপের জন্য আগামিকাল সোমবার ভারতীয় দল ঘোষণা করা হবে। সম্ভাব্য দল নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। কারা থাকবেন আর কারা বাদ যাবেন তা নিয়ে জল্পনা চলছে। তার মধ্যেই দলের সহ অধিনায়কত্বের দায়িত্বে বদল ঘটানো হতে পারে বলে শোনা যাচ্ছে।

সূত্রের খবর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ হারায় অধিনায়ক হার্দিক পাণ্ড্যর উপরে চটেছেন বোর্ড কর্তারা। শুধু ক্যারিবীয়দের কাছে সিরিজ হারা নয়, ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের আতিথেয়তা নিয়ে টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক যেভাবে সংবাদমাধ্যমের কাছে খুল্লামখুল্লা ক্ষোভ উগরে দিয়েছেন তাতে মোটেও খুশি নন বিসিসিআইয়ের সচিব তথা বর্তমান ভারতীয় ক্রিকেটের দণ্ডমুণ্ডের কর্তা জয় শাহ। তাই একদিনের ক্রিকেট ফরম্যাটের সহ অধিনায়কত্বের পদ থেকে হার্দিক পাণ্ড্যকে সরিয়ে দিতে পারেন। তার পরিবর্তে সহ অধিনায়কত্বের দায়িত্ব বর্তাতে পারে যশপ্রীত বুমরার কাঁধে।

চোট সারিয়ে দীর্ঘ ১১ মাস বাদে ফের জাতীয় দলে ফিরেছেন ভারতের সেরা মিডিয়াম পেসার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে চলতি টি টোয়েন্টি সিরিজে অধিনায়কত্বও করছেন বুমরা। দীর্ঘদিন বাদে মাঠে ফিরেও যেভাবে বল হাতে তিনি ভেল্কি দেখিয়েছেন এবং এক ঝাঁক তরুণ খেলোয়াড়কে নিয়ে প্রথম ম্যাচ জিতেছেন, তাতে খুশি বোর্ডের শীর্ষ কর্তারা। ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তাঁকেই দেখতে চাইছেন তাঁরা। তাই এশিয়া ও বিশ্বকাপের মতো দুই সেরা প্রতিযোগিতায় সহ অধিনায়কত্বের দায়িত্ব দিয়ে ভবিষ্যতের জন্য তৈরি করা হতে পারে।  

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে

সকালে বা সন্ধ্যায় কোন ধরনের চা খেলে মিলবে উপকার, কি বলছেন পুষ্টিবিদরা ?

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED