মুর্শিদাবাদে বিস্ফোরণে উড়ল আইসিডিএস কেন্দ্রের ছাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথগঞ্জ: সাতসকালে বোমা বিস্ফোরণে উড়ে গেলো ICDS কেন্দ্রের ছাদ। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। রবিবার সকালে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার(Raghunathganj P.S.) লক্ষ্মীজোলা গ্রামের ঘটনা। যদিও বন্ধ থাকা ওই ICDS কেন্দ্রে বোমা বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বোমা বিস্ফোরণের তীব্রতায় এদিন সকালে কেঁপে ওঠে সারা এলাকা। বিস্ফোরণে উড়ে গিয়েছে ওই শিশু শিক্ষা কেন্দ্রের ছাদ, ধোঁয়ায় ছেয়ে গিয়েছে সারা এলাকা। ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

ওই ICDS কেন্দ্রে রাখা বোমা কোনো কারণ বশত ফেটে যায় বলে অনুমান গ্রামবাসী ও পুলিশের। যদিও এই ঘটনায় কে বা কারা জড়িত, কেনই বা শিশু শিক্ষা কেন্দ্রের মতো জায়গায় রাখা হয়েছিলো বোমা- বিষয়টি এখনও পর্যন্ত রয়েছে ধোঁয়াশায়। সম্পূর্ণ ঘটনায় স্বাভাবিকভাবে রীতিমতো আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে ওই এলাকায়।যেখানে সকালে বোমা বিস্ফোরণ হয় শিশু শিক্ষা কেন্দ্রে আর বিকেলে বিপুল সংখ্যক তাজা বোমা উদ্ধার হয় হাসপাতালের পরিত্যক্ত ঘর থেকে।এরই নাম মুর্শিদাবাদ(Murshidabad)। ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলো বেশ কয়েকজন শিশু। মুর্শিদাবাদে সুতি থানার নিমতিতা স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা। সেখানে কেন্দ্র সরকারের একটি বিড়ি শ্রমিক কল্যাণ হাসপাতালের পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় ২ ব্যাগ ভর্তি তাজা বোমা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সেই ঘরে বেশ কয়েকজন শিশু খেলা করতে গিয়ে বোমা বোঝাই ব্যাগ দুটিকে দেখতে পায়। সৌভাগ্য বশত ব্যাগ দুটি দেখে তাদের সন্দেহ হওয়ায় স্থানীয় মানুষজনকে তারা খবর দেয়। বিষয়টি জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে হাজির হয় সুতি থানার পুলিশবাহিনী। বর্তমানে সেই জায়গাটিকে ঘিরে রেখে খবর দেওয়া হয়েছে বোম ডিস্পোজাল টিমকে। পাশাপাশি স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার(Suthi P.S.) পুলিশ।

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?