Loading live market data...
Loading active stocks...
Connecting...

চাঁদের দক্ষিণ মেরু সম্পর্কে ৭টি অজানা তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধৈর্যের অবসান। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে ভারত। চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম বুধবার ৫.৩০-৬.৩০ এর মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলেছে। এই দক্ষিণ মেরু এখনও পর্যন্ত বিশ্বের কাছে অজানা। এই মেরুতেই গবেষণা করবে ভারত। এই দক্ষিণ মেরু সম্পর্কে ৭টি তথ্য জেনে নেওয়া যাক।

১। ইসরোর তথ্য অনুযায়ী, ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুর কাছে মানজিনাস-ইউ ক্র্যাটারের কাছে অবতরণ করবে। একেবারে দক্ষিণ মেরুতেই অবতরণ করবে এমনটা নয়।

২। অবতরণের সময় ল্যান্ডার বিক্রমের গতিবেগ হবে প্রতি সেকেন্ডে প্রায় ২ মিটার। অনুভূমিক গতি প্রতি সেকেন্ডে ০.৫ মিটার।

৩। দক্ষিণ মেরুর কাছাকাছি তাপমাত্রা সর্বোচ্চ ১০০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন -২০০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। স্থানটিতে যথেষ্ট আলো রয়েছে। চাঁদের এই দক্ষিণ মেরুকে অ্যান্টার্কটিকার তাপমাত্রা হিসেবেও বর্ণনা করা যায়।

৪। দক্ষিণ মেরুর কাছাকাছি যে স্থানে চন্দ্রযান-৩ অবতরণ করবে সেখানে জল বরফের আকারে পাওয়া যাবে। পরীক্ষানিরীক্ষা চলবে। এই জল কতটা কার্যকর তা দেখা হবে।

৫। চন্দ্রযান-৩ সম্প্রতি ৪টি ছবি পাঠিয়েছে। যেখানে বিশাল বিশাল গর্ত, রুক্ষ মাটি, কোথাও সমতল দেখা গিয়েছে। মনে করা হচ্ছে দক্ষিণ মেরুতে চাঁদের সবচেয়ে পুরনো ও পুরু স্তর রয়েছে।

৬। চাঁদে ল্যান্ডার মডিউলের প্রাইম সাইট হল 4 কিমি x ২.৪ কিমি ৬৯.৩৬৭৬২১ S, ৩২.৩৪৮১২৬ E।  চাঁদের ১ দিন সমান পৃথিবীর ১৪ দিন। তাই ১৪ দিন ধরে গবেষণা করা হবে।

৭। নাসার মতে, জল বা বরফ ছাড়াও আরও প্রাকৃতিক সম্পদ মিলতে পারে। পরীক্ষানিরীক্ষা করে দেখা হবে এই সম্পদগুলি মানুষের কাছে কতটা কার্যকর হবে।    

মুম্বই ইন্ডিয়ান্সকে ‘আনফলো’ করলেন অধিনায়ক হার্দিক, দল ছাড়ছেন ?

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কি কি শর্ত দিয়েছিল তেহরান? বাড়ছে যুদ্ধের আশঙ্কা

ইনস্টাগ্রামে ব্লক করা হয়েছে রাহুল-বিজয়ের রিল, কংগ্রেসের অভিযোগের জবাব দিল কেন্দ্র

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনে গ্রেফতার ৩

চলতি সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে গরমের দাপট, আজ ৪ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

চন্দ্রনাথ খুনে গ্রেফতার ৩ শার্প শুটার

দরিদ্র থেকে রাজায় পরিণত করেন শনিদেব, দূর-দূরান্ত থেকে ভক্তরা আসে এই মন্দিরগুলিতে

শূন্য হয়ে যেতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স! গ্যাস সিলিন্ডারের পেছন ভুলেও রাখবেন না যে জিনিসগুলি…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?