Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাম ও অতি বামেরা এতটা নৃশংস তা জানতাম না : রাজন্যা হালদার

Share:

নিজস্ব প্রতিনিধি, নদীয়া: রানাঘাটে মৃত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের পরিবারের সাথে সোমবার দেখা করলেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধি দল সহ রাজন্যা হালদার। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন,আমরা জানতাম না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে(Jadavpur Univercity) এইভাবে নিয়মিত র‍্যাগিং চলে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিয়নের দায়িত্বে রয়েছে বাম সমর্থিত সংগঠন। তারা যে এত নৃশংস অত্যাচারী সেটা কল্পনা করা যায় না। নদিয়ার রানাঘাটে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে এসে বামেদের এভাবেই আক্রমণ করলেন তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী রাজন্যা হালদার।

এদিন তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সহ চার প্রতিনিধিদল দেখা করতে আসেন রানাঘাটে (Ranaghat)মৃত ছাত্রের পরিবারের সাথে। দীর্ঘক্ষণ তার পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন রাজন্যা হালদার(Rajjyanna Haldar)। প্রথমে ছাত্রের মৃত্যু নিয়ে সমবেদনা প্রকাশ করেন। এরপরই তিনি পুরো দায়ভার বাম সমর্থিত ইউনিয়নের বিরুদ্ধে তুলে ধরেন।

রাজন্যা বলেন, বাম ও অতি বাম সমর্থকরা এত নৃশংস হতে পারে সেটা আমরা জানতাম না। সেই কারণে তারা সিসিটিভি পর্যন্ত লাগাতে দিচ্ছে না। এত বড় স্পর্ধা তাদের। ইউনিয়নের দায়িত্ব থাকা সদস্যরা যে অমানবিকতার কাজকর্ম করে সেগুলো যাতে সবার নজরে না আসে সেই কারণেই তারা বাধা দিচ্ছে সিসিটিভি(CCTV) লাগাতে। তবে আমাদের প্রতিবাদ চলবে, যাতে র‍্যাগিং বন্ধ করা যায়, সেই আন্দোলন আমরা চালিয়ে যাব বলেই জানান তিনি।

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?