যাদবপুরকাণ্ডে র‍্যাগিং এর প্রমাণ পেয়েছে রাজ্য মানবাধিকার কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাদবপুরকাণ্ডে র‍্যাগিং এর প্রমাণ পেয়েছে রাজ্য মানবাধিকার কমিশনের তদন্তকারী দল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তরফে রিপোর্ট পাঠানো হয়েছিল রাজ্য মানবাধিকার কমিশনে। সেই রিপোর্ট এবং সাক্ষীদের বয়ান খতিয়ে দেখেই র‍্যাগিং এর প্রমাণ মিলেছে বলে জানা গিয়েছে। যদিও এবিষয়ে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু  জানিয়েছেন, রাজ্য মানবাধিকার কমিশন এ বিষয়ে কিছু জানায়নি।

রেজিস্ট্রিার বলেন, ‘‘যে রিপোর্ট চাওয়া হয়েছিল, তার পুরোটাই আমরা জমা দিয়ে দিয়েছি। কমিশন আমাদের র‌্যাগিংয়ের প্রমাণ পাওয়া গিয়েছে বলে কিছু জানায়নি।’’ অবশ্য বুধবারেই জাতীয় মানবাধিকার কমিশনের কাছেও রিপোর্ট পাঠানোর কথা বিশ্ববিদ্যালয়ের। বুধবারেই সেই রিপোর্ট পাঠানো হবে জানা গিয়েছে। ইতিমধ্যেই ইউজিসির কাছেও দুটি রিপোর্ট পাঠিয়েছিল। সেই রিপোর্টে ইউজিসি সন্তুষ্ট নয় বলেই জানা যায়।

প্রসঙ্গত, গত ৯ অগস্ট বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের  নীচে নগ্ন রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্রকে। পরেরদিন বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। ঘটনার নেপথ্য কারণ হিসেবে র‍্যাগিং এর অভিযোগ তোলে পরিবার।  এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত প্রাক্তনী ও পড়ুয়া মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বহু ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক