Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘আদিপুরুষ’-এর সঙ্গে ‘চন্দ্রযান ৩’-এর বাজেটের তুলনা, ছবির নির্মাতাদের তুলোধনা

তাই এদিন সাইবারবাসী চন্দ্রযানের সঙ্গে আদিপুরুষে বাজেটের তুলনা করে চরম ট্রোলড করেছে৷ বেশ কয়েকজন নেটিজেন আদিপুরুষের সমালোচনা করে বলেছেন যে, তাঁদের অন্তত সেই টাকা বিজ্ঞানীদের দেওয়া উচিত ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪০ দিনের বুক ধুকপুকানি অবশেষে গতকাল শেষ হল। সফলভাবে চাঁদে অবতরণ করল ‘চন্দ্রযান ৩’ মিশনের ল্যান্ডার বিক্রম। সারা দেশ মহাকাশ গবেষণা সংস্থা ‘ISRO’-এর কৃতিত্বে পঞ্চমুখ। ২০১৯ সালে চন্দ্রযান ২-এর ব্যর্থতার পর হার না মানা ইসরোর বিজ্ঞানীদের কুর্ণিশ গোটা দেশের। অবশেষে দীর্ঘ কয়েক বছরের গ্লানি ঘুচল ইন্ডিয়ার। আর চাঁদ দূরে নয়, চাঁদ আমাদের ঘরে, সাইকেল সে চাঁদ তক-এরকম একাধিক সংলাপ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। আনন্দে গোটা দেশ আত্মহারা, বাজি, পটকা, ঢাক-ঢোল, কাশি-ঘন্টা বাজিয়ে ইসরোর কৃতিত্বে শামিল গোটা দেশ। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ হিসেবে ভারতই হল প্রথম দেশ। গত ১৪ জুলাই ভারত থেকে লঞ্চ হয়েছে চন্দ্রযান ৩-এর।

টানা ৪০ দিন পর সফলভাবে চাঁদে অবতরণ করল চন্দ্রযান ৩। সারা মহল থেকে ভারতকে শুভেচ্ছা জানাচ্ছে বিশ্ব। তারকারাও ভারতীয় হয়ে গর্বিত বোধ করছেন। জানেন কী, ৬১৫ কোটিরও কম বাজেটে তৈরি হয়েছে চন্দ্রযান ৩। আর তা সফল। আর সোশ্যাল মিডিয়ায় যেকোনও কিছু একবার ট্রেন্ডিংয়ের পর্যায়ে এলে তা নিয়ে শুরু হয়ে যায় নানারকম ট্রোলিং। বছরের অন্যতম বিগেস্ট বাজারের ছবি ‘আদিপুরুষ’। প্রায় ৭০০ কোটিতে তৈরি হয়েছে এই ছবি। কিন্তু মুক্তির পর বেশিদিন প্রেক্ষাগৃহে রাজত্ব করতে পারেনি ‘আদিপুরুষ’। ছবিতে ভুলভাল সংলাপ, অশ্লীল পোশাক এবং ভুল চিত্র উপস্থাপনা সবটাই দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি করেছিল। কিন্তু চন্দ্রযান ৩-এর বাজেট আদিপুরুষের থেকে ১০০ কোটি কম। আর চন্দ্রযান ৩ সফল। তাই এদিন সাইবারবাসী চন্দ্রযানের সঙ্গে আদিপুরুষে বাজেটের তুলনা করে চরম ট্রোলড করেছে৷ বেশ কয়েকজন নেটিজেন আদিপুরুষের সমালোচনা করে বলেছেন যে, তাঁদের অন্তত সেই টাকা বিজ্ঞানীদের দেওয়া উচিত ছিল। অন্য একজন মন্তব্য করেছেন, “অন্যথায়, জাঙ্ক আদিপুরুষের জন্য ব্যয় করা অর্থ একটি চাঁদ সম্পূর্ণ করতে পারত। মিশন।”

আদিপুরুষ বক্সঅফিসে খুব খারাপভাবে ব্যর্থ হয়েছে। রামায়ণের ভুল চিত্রায়ন, সত্যের অপব্যাখ্যা, হনুমানের সংলাপ এবং আরও অনেক কিছুর জন্য ছবিটি বেশ কিছু বিতর্কের মধ্যেও পড়েছিল। মুভিটির সংলাপ লেখক মনোজ মুনতাশিকেও সমালোচনার সম্মুখীন হতে হয়। আদিপুরুষে প্রভাস, কৃতি স্যানন, সানি সিং, সাইফ আলি খান এবং দেবদত্ত নাগে ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি বর্তমানে OTT প্ল্যাটফর্ম Amazon Prime Videos এবং Netflix-এ স্ট্রিমিং হচ্ছে।

হায়দরাবাদকে দুরমুশ করে প্লেঅফের দিকে এক পা শুভমনদের

বিয়ে বাড়িতে গিয়ে খুন বিজেপি নেতা, ৩ দিন পর খুনের অভিযোগ দায়ের ছেলের

যুবভারতীতে গোলহীন ড্র: কামিন্সের ব্যর্থতা ও লোবেরার ভুলে হাতছাড়া লিগ শীর্ষের সুযোগ

সুদর্শন-সুন্দরের জোড়া অর্ধশতরান, হায়দরাবাদকে ১৬৯ রানের লক্ষ্য দিল গুজরাত

পুলিশ অফিসার পাণ্ডেকে আজও খুঁজছেন শমীক ভট্টাচার্য, কারণ কী?

প্রোটেম স্পিকার হিসেবে শপথ তাপস রায়ের, শুক্রবার বিধানসভার অধ্যক্ষ নির্বাচন

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক