ওয়াগনার প্রধান প্রিগোজিনের মৃত্যু নিয়ে মুখ খুললেন পুতিন

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: রাশিয়ার ভাড়াটে সৈন্য হিসেবে পরিচিত ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যু নিয়ে নীরবতা ভাঙলেন ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ে ওয়াগনার বাহিনীর প্রধানের মৃত্যু নিয়ে মুখ খুলে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘প্রিগোজিন বুদ্ধিমান ছিলেন। কিন্তু বেশ কিছু ভুল করেছেন। মন্দ ভাগ্য নিয়ে জন্মেছিলেন।’ নিহত ওয়াগনার প্রধানের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি বিমান দুর্ঘটনা নিয়ে তদন্তেরও আশ্বাস দিয়েছেন পুতিন।

গত বুধবার সন্ধ্যায় সঙ্গীদের নিয়ে ব্যক্তিগত বিমানে রুশ রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাচ্ছিলেন ওয়াগনার প্রধান প্রিগোজিন। ওই বিমান যাত্রায় তাঁর সঙ্গী ছিলেন ওয়াগনার বাহিনীর অন্যতম আধিকারিক দিমিত্রি উতকিন। মস্কো থেকে ৩০০ কিলোমিটার উত্তরে টিভিয়ের এলাকায় আচমকাই বিমানটি বিধ্বস্ত হয়। প্রাণ হারান ওয়াগনার প্রধান-সহ বিমানের সব যাত্রী। প্রিগোজিনের মৃত্যুর খবর জানাজানি হতেই বিশ্বজুড়ে শোরগোল পরে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র-সহ একাধিক পশ্চিমী দেশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ঠাণ্ডা আথায় খুন করা হয়েছে ওয়াগনার প্রধানকে। কেননা, গত জুনেই রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে  বিদ্রোহ ঘোষণা করেছিলেন প্রিগোজিন। আর এক সময়ে নিজের অত্যন্ত ঘনিষ্ঠ ওয়াগনার প্রধানের বিদ্রোহকে ‘পিঠে ছুরি মারার মতো’ বলে আখ্যা দিয়েছিলেন পুতিন। অনেক বিশ্লেষকের আশঙ্কা ছিল, বিদ্রোহের পরিণতি মোটেও সুখকর হবে না প্রিগোজিনের  জন্য। কেননা, রুশ প্রেসিডেন্ট তাঁর শত্রুদের ছেড়ে দেন না।

এদিন টেলিভিশন ভাষণে ওয়াগনার প্রধানের মৃত্যু প্রসঙ্গে বলতে গিয়ে পুতিন বলেন, ‘বৃহস্পতিবার সকালেই প্রিগোজিনের মৃত্যুর খবর পেয়েছি। বুধবার যে বিমানটি ভেঙে প্রিগোজিনের মৃত্যু হয়েচিল, সেটি কীভাবে ভেঙে পড়ল, তা তদন্ত করে দেখা হবে। তবে তদন্ত করতে সময় লাগবে।’

 ’

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের