‘সমাজকে কলুষিত করছে তারকারা’, শাহরুখের ‘মন্নত’ ঘিরে বিক্ষোভ, নিরাপত্তায় পুলিশ

'সমাজকে কলুষিত করছে তারকারা', শাহরুখের 'মন্নত' ঘিরে ফেলেছে পুলিশ, কোন বিপাকে বাদশা?

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল থেকেই বলিউড বাদশা শাহরুখ খানের মুম্বইয়ের বাড়ি ‘মন্নত’-এ চলছে পুলিশি পাহারা। নেই কোনও ভক্তদের ভিড়, আর নেই কোনও বাদশার বাড়ির ছাদে আসার কোনও তথ্য! তাহলে আচমকাই বাদশার বাংলো নিরাপত্তারক্ষীদের ঘিরে ফেলার কারণ কী! গতকাল থেকেই মুম্বই পুলিশ বাহিনী বাদশার বাংলোর পাশে পাহারায় রয়েছে। যে ভিডিওগুলি রীতিমতো ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর আজ বিক্ষোভের জেরে শাহরুখ খানের বাংলো মন্নতের বাইরে নিরাপত্তা আরও বাড়িয়েছে মুম্বই পুলিশ। ঘটনাটি ঠিক কী? সূত্রের খবর, একটি অনলাইন গেমিং অ্যাপসকে লক্ষ্য করে শাহরুখ খানের বাসভবনের বাইরে বিক্ষোভের ব্যবস্থা করেছিল আনটাচ ইয়ুথ ফাউন্ডেশন।

তরুণদের উপর অনলাইন গেমিংয়ের প্রভাব রুখতেই, বিক্ষোভকারীরা শাহরুখ খানের মন্নতের বাইরে জড়ো হয়েছিল। সেই কারণেই অভিনেতার বাড়ির চারপাশে এলাকায় ভারী পুলিশ মোতায়েন করা হয়। আসলে সেলিব্রিটিদের অনলাইন গেমিং অ্যাপের অনুমোদনের বিরুদ্ধে সোচ্চার করতে মন্নতের বাড়ির পাশে বিক্ষোভ দেখান বিরোধীরা। বর্তমানে অনলাইন গেমে মজে রয়েছে ৮ থেকে ৮০। যা তরুণ প্রজন্মকে রীতিমতো বিপথগামী করে এবং কলুষিত করে তুলছে। বিশেষত ‘জাঙ্গলি রামি’ এবং ‘জুপি’র মতো অনলাইন গেমিং অ্যাপকে লক্ষ্য করে বিক্ষোভটি সংগঠিত হয়েছে আনটাচ ইয়ুথ ফাউন্ডেশন দ্বারা। সংগঠনের অফিসিয়াল বিবৃতি অনুযায়ী, “খ্যাতিমান অভিনেতা-অভিনেত্রীরা এই বিজ্ঞাপনগুলিতে কাজ করেন। সুতরাং তাঁরাই সমাজকে বিপথগামী করার জন্য কাজ করছেন। তাই আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শাহরুখ খানের মন্নত বাংলোর বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্ম জঙ্গলি রামি খেলার সঙ্গে জড়িয়ে পড়ছে ক্রমশ। আমাদের মতে জঙ্গলি রামি বা জুয়া খেলা একইরকম! তাই পুলিশের বড় বড় অভিনেতাদের গ্রেপ্তার করা উচিত, যারা তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে।”

বিরোধীরা সেলিব্রিটি দের অনুমোদনের পিছনে আর্থিক স্বার্থকেও জোর দিয়ে এই ধরনের বিজ্ঞাপন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, “বলিউড তারকারাও জানে এটা ভুল, কিন্তু তাঁরা অর্থ পাওয়ার কারণে প্রচার চালিয়ে যাচ্ছে। আমরা এই তারকাদের সিনেমা দেখে আমাদের অনেক অর্থ ব্যয় করে থাকি। কিন্তু এরাই সমাজের ক্ষতি করছে। আমরা এই বিজ্ঞাপনগুলি বন্ধ করার দাবি জানাই। এই অ্যাপগুলি অবৈধ, এই অ্যাপ গুলি গুগলে নয়, বরং ব্যক্তিগত ওয়েবসাইটে আপলোড করা হয়৷ শাহরুখ খান ছাড়াও, আমরা অজয় ​​দেবগন, রকুল প্রীত সিং, প্রকাশ রাজ, আন্নু কাপুর, রানা দাগ্গুবাতি এবং অনলাইন গেমের প্রচারকারী ক্রিকেটারদের বিরোধিতা করি৷ আমরা চেয়েছিলাম এই তারকাদের বাড়ির বাইরেও প্রতিবাদ করলে কিছুটা লাভ হবে, কিন্তু পুলিশ আমাদের আটক করেছে।”

প্রতিবাদটি বিশেষভাবে শাহরুখ খানকে লক্ষ্য করে করা হয়েছে, যিনি A23 গেমসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যা একটি অনলাইন রামি পোর্টাল। পেশাদার ফ্রন্টে, এসআরকে বর্তমানে তাঁর আসন্ন চলচ্চিত্র ‘জওয়ান’-এর মুক্তির প্রস্তুতি নিচ্ছেন , যা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র নির্মাতা অ্যাটলির সঙ্গে তাঁর প্রথম সহযোগিতা। এখানে আরও অভিনয় করছেন, নয়নতারা, বিজয় সেতুপতি। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে জওয়ান।

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩