‘ক্লাসে মুসলিম সহপাঠীকে চড় মারার নির্দেশ’, শিক্ষিকার গ্রেফতারের দাবি বলি তারকাদের

অভিনেত্রী রেনুকা শাহানে প্রতিবাদ জানিয়ে টুইটারে লিখেছেন, “ওই হীন শিক্ষকের কারাগারে থাকা উচিত! পরিবর্তে, তিনি জাতীয় সংহতি প্রচারের জন্য জাতীয় শিক্ষকের পুরস্কার পেতে পারেন!"

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত চাঁদ ছুঁলেও মানুষ এখনও মানসিকতার দিক দিয়ে নিচে পড়ে রয়েছে। যেখানে বিজ্ঞান আকাশ পর্যন্ত এগিয়ে গিয়েছে, সেখানে সমাজের কিছু কিছু মানুষ আজও ধর্মতেই আটকে রয়েছে। আর ধর্মকে কেন্দ্র করেই যত বিক্ষোভ, আর তাতে বলি হচ্ছে সাধারণ মানুষরা। সম্প্রতি মণিপুর কাণ্ড নিয়ে দেশের চারিদিকে প্রতিবাদে, অন্যদিকে যাদবপুর কাণ্ড নিয়েও গোটা দেশে প্রতিবাদের মিছিল, স্নাতক ডিগ্রির প্রথম বর্ষের ছাত্রকে রেগিংয়ের শিকার হতে হল, এবং মেরে ফেলা হল, তা নিয়ে বিক্ষোভ রীতিমতো চূড়ান্ত! এতকিছুর মাঝেও মানুষের কৃতকর্মের শেষ নেই, সম্প্রতি মুজাফফরনগরের একটি বেসরকারি স্কুলের ভিডিও রীতিমতো নাড়িয়ে দিল গোটা দেশ।

মর্মান্তিক ঘটনার ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি বেসরকারী স্কুলের শিক্ষক একটি ক্লাসে শিশুদের তাঁদের মুসলিম সহপাঠীদের চড় মারার নির্দেশ দিছেন, আর ভিডিও ভাইরাল হতেই রীতিমতো ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভিডিওতে স্পষ্ট, শিশুরা কাঁদতে কাঁদতে অবাক দৃষ্টিতে শিক্ষকের দিকে তাকিয়ে আছে। শিক্ষকের এমন বিকৃতি মানসিকতা দেখে হতচকিত নেটবাসীরা। ঘটনাটি ভাইরাল হতেই বলিউড সেলিব্রিটিরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ভাইরাল ভিডিওটি উত্তরপ্রদেশের মুজাফফরনগরের একটি স্কুলের। ইতিমধ্যেই ওই শিক্ষকের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত দায়ের করা হয়েছিল। অভিনেত্রী উর্মিলা মাতুন্ডকর ভিডিওটির স্ক্রিনশট শেয়ার করে শিক্ষকের গ্রেফতারের দাবি করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “এই মহিলা মানসিকভাবে গুরুতর অসুস্থ। শিশুদের আশেপাশে এমন লোকদের রাখা উচিত নয়।”

অভিনেত্রী রেনুকা সাহানি প্রতিবাদ জানিয়ে টুইটারে লিখেছেন, “ওই হীন শিক্ষকের কারাগারে থাকা উচিত! পরিবর্তে, তিনি জাতীয় সংহতি প্রচারের জন্য জাতীয় শিক্ষকের পুরস্কার পেতে পারেন!” অভিনেত্রী স্বরা ভাস্করও শিক্ষকের গ্রেপ্তারের দাবি তুলে টুইটারে লিখেছেন, “ভুক্তভোগী শিশুর বাবার অবিলম্বে শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। শিক্ষক POCSO আইনের অধীনে গুরুতর অপরাধ করেছেন!” অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এই ভয়ঙ্কর ঘটনা বিরুদ্ধে লিখেছেন, “তিনি একজন শিক্ষক!!! অবিলম্বে শিক্ষকের শাস্তি হওয়া উচিত?”

প্রকাশ রাজ একটি ছবির কোলাজ পোস্ট করে টুইটে লিখেছেন, “মানবতার সবচেয়ে অন্ধকার দিকটিতে আমরা প্রবেশ করছি। আপনি কি চিন্তিত নন #শুধুমাত্র।” তবে এই বিষয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করছে। এসপি সত্যনারায়ণ প্রজাপত বলেছেন, “পুলিশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওটি সম্পর্কে জানতে পেরে তদন্ত শুরু করেছে। ভিডিওতে একজন মহিলা শিক্ষক অন্য ছাত্রদের তাঁদের সহপাঠীকে মারতে বলেছেন কারণ ছেলেটি গণিতের ছক মুখস্থ করেনি। ভিডিওতে কিছু আপত্তিকর মন্তব্যও শোনা গিয়েছে।”

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩