এশিয়া কাপের জন্য আফগান দল ঘোষণা, ৬ বছর বাদে ফিরলেন করিম জানাত

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল আফগানিস্তান। দলে অবশ্য তেমন চমক নেই। ছয় বছর বাদে একদিনের দলে ফিরেছেন পেসার তথা অলরাউন্ডার করিম জানাত। মোহাম্মদ নবী, রশিদ খান, রহমানুল্লাহ গুরবাজদের মতো নিয়মিত মুখরা দলে রয়েছেন। অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন হাসমাতুল্লাহ শাহেদি।

আগামী ৩০ অগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে একই গ্রুপে রয়েছে আফগানিস্তান। বিশ্বকাপের আগে এশিয়া কাপকেই প্রস্তুতি হিসেবে দেখছে সব দল।আফগানিস্তান যে দল ঘোষণা করেছে তাতে খুব একটা চমক নেই। চোট থেকে দ্রুত সেরে ওঠায় নাজিবুল্লাহ জাদরানকে নিয়েই দল সাজিয়েছে আফগান বোর্ড। নাজিবুল্লা ফিরলেও পেসার নাভিন উল হকের এশিয়া কাপে খেলা হচ্ছে না। দলে ফিরেছেন করিম জানাত, শরফউদ্দিন আশরাফ ও সেলিম সাফি। পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে যে দল খেলেছিল তা থেকে বাদ গিয়েছেন ওয়াফাদার মোমান্দ, আজমতউল্লাহ ওমরজাই, শহীদউল্লাহ কামাল ও ফরিদ মালিক।

এশিয়া কাপের জন্য ঘোষিত আফগানিস্তান দলে কারা-কারা ঠাঁই পেয়েছেন, একবার দেখে নেওয়া যাক- হাসমতুল্লাহ শাহেদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াদ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলী খিল, রশিদ খান, গুলবাদিন নাঈব, করিম জানাত, আব্দুল রহমান, শারাফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, নুর আহমেদ, মোহাম্মদ সালিম সাফি, ফজল হক ফারুকি।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা