সৌদি আরবের কোচের দায়িত্ব নিলেন মানচিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান। সৌদি আরবের জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নিলেন ইতালির প্রাক্তন কোচ রবার্তো মানচিনি। ৫৮ বছর বয়সী কোচকে আগামী ২০২৭ সাল পর্যন্ত প্রধান কোচের দায়িত্বে নিয়োগ করেছে সৌদি ফুটবল ফেডারেশন। আর আরব দেশটির কোচ হিসেবে বছরে আড়াই কোটি বেতন পাবেন ইতালির প্রাক্তন কোচ। সৌদির কোচ হিসেবে আগামী ৮ সেপ্টেম্বর প্রথম পরীক্ষায় নামছেন মানচিনি। ওইদিন নিউক্যাসলের সেন্ট জেমস পার্কে কোস্টারিকার মুখোমুখি হবে সৌদি আরব। 

ইতালির দায়িত্ব ছেড়ে সৌদি আরবের দায়িত্ব নেওয়ার পরে সংবাদমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মানচিনি বলেন,  ‘আমি বিশ্বাস করি এটি আমার কাছে নিজেকে প্রমাণ করার দুর্দান্ত সুযোগ ও চ্যালেঞ্জ। নতুন পরিবেশ, নতুন একটি দেশে ফুটবল কোচের অভিজ্ঞতা হবে আমার। এশিয়ায় দিন দিন ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে। সৌদি প্রো লিগে বিশ্বের নামী তারকা ফুটবলাররা খেলছেন। তাঁদের সঙ্গে খেলার সুবাদে অনেক কিছু শিখছেন সৌদির ফুটবলাররা। ওই অভিজ্ঞতা কাজে লাগিয়ে অনেকদূর এগোতে পারবে।’

২০১৮ সালে ইতালির জাতীয় কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন প্রাক্তন ফুটবলার মানচিনি। ২০২০ সালে দলকে ইউরো চ্যাম্পিয়ন করেন। যদিও গত বছর কাতার বিশ্বকাপের মূলপর্বে পৌঁছতে পারেনি ইউরোপের অন্যতম শক্তিশালী দলটি। তবুও মানচিনিকে কোচের দায়িত্ব থেকে সরাননি ইতালির ফুটবল ফেডারেশনের কর্তারা। কিন্তু ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকা সত্বেও গত ১৩ অগস্ট আচমকাই কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মানচিনি। তখনই জল্পনা ছড়ায়, সৌদি আরবের দায়িত্ব নেওয়ার জন্যই ইতালির জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন।  

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ