এবার ‘দাদা’র ভূমিকায় আয়ূষ্মান, ডিসেম্বর থেকেই শুরু ছবির শুটিং

ই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্য রজনীকান্ত। আগামী ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে জল্পনার অবসান হল! রণবীর কাপুর, রণবীর সিং-সহ সবাইকে টপকে অবশেষে দাদার বায়োপিকে জায়গা পেলেন আয়ূষ্মান খুরানা। এতে কোনও সন্দেহ নেই যে, বলিউডে বিখ্যাত ব্যক্তিত্বদের উপর নির্মিত বায়োপিকগুলি বক্সঅফিসে রীতিমতো ঝড় তোলে। তাই বেশিরভাগ নির্মাতারা বায়োপিক নিয়ে কাজ করতে আগ্রহী। যেমন, ক্রিকেটার এমএস ধোনির বায়োপিক এমএস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি, অ্যাথলেট মিলখা সিং-এর বায়োপিক ভাগ মিলখা ভাগ, সবটাই দারুণ ব্যবসা করেছিল বক্সঅফিসে। দর্শকদের মন জয় করে নিয়েছিল। ২০১৯ সালে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের ঘোষণা হয়েছিল।

যেটির চিত্রনাট্য মহারাজ নিজেই লিখেছিলেন। এরপর জল অনেকটা গড়িয়েছে, করোনা এলো, দাদার বিসিসিআই পদ নিয়ে নানা ঝামেলা, কে দাদার চরিত্রে কাজ করবেন সেই বাছাই পর্ব, সবটার জন্য প্রায় কয়েক বছর বিলম্ব হয়ে গেল। অবশেষে সবকিছু মিটমাট করে কিছুদিন আগেই ঘোষিত হয়েছে দাদার চরিত্রে অভিনয় করবেন আয়ূষ্মান। বলিউডের তিনিও দারুণ একজন সফল অভিনেতা, গায়ক-সঞ্চালক হয়ে কেরিয়ার শুরু করলেও এখন বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন তিনি। কিছুদিন আগেই তাঁর বহু প্রতীক্ষিত সিনেমা ‘ড্রিম গার্ল ২’ রিলিজ করেছে, যা বক্সঅফিসে ইতিমধ্যেই ৭০ কোটি উপার্জন করে ফেলেছে। এবার তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের কাজ করবেন। কিছু সময় আগে, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ নিজেই তাঁর বায়োপিকে মুখ্য অভিনেতার নাম ঘোষণা করেছেন।

মিড-ডে-এর একটি প্রতিবেদন অনুসারে, এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্য রজনীকান্ত। আগামী ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে। এর আগে, রণবীর কাপুরকে বায়োপিকের জন্য মনে করেছিলেন কিন্তু খুরানা শেষ পর্যন্ত বাজিমাত করেন। দাদার ভূমিকায় সম্পূর্ণরূপে মনোনিবেশ করার জন্য কঠোর প্রশিক্ষণ করতে হবে খুরানাকে৷ তবে তাঁকে ছবিতে নেওয়ার অন্যতম কারণ, তিনি নিজেও সৌরভের মতো একজন বাঁ-হাতি ব্যাটসম্যান। তবে ছবিটির প্রথম শিডিউলের শুটিং মুম্বাইতে হবে নাকি কলকাতায় হবে তা এখনও নিশ্চিত নয়।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন