১৪ বছর পর বাংলা সিনেমায় শর্মিলা ঠাকুর, প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত

তাও আবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের প্রথম প্রযোজিত ছবিতে। ছবির নাম ‘পুরাতন’। সুমন ঘোষ পরিচালিত এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন শর্মিলা ঠাকুর। গতকাল হয়ে গেল এই ছবির প্রেস কনফারেন্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার ঠাকুর পরিবারের মেয়ে হয়েও বলিউডেই প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেছিলেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বাংলার পাশাপাশি বলিউডেও সফল তিনি, এছাড়াও ক্রিকেটার মনসুর আলী পতৌদিকে বিয়ে করার পর সমাজের যে ধৃষ্ট চিন্তাভাবনা তিনি ভেঙেছিলেন তা আজও সবার মুখে মুখে ফেরে। ঠাকুর পরিবারের মেয়ে হয়েও গলায় মালা পরিয়ে সারা জীবনটা মনসুরের সঙ্গেই কাটানোর স্বপ্ন দেখেছিলেন তিনি, এ নিয়ে সেই সময়ে কম তুলোধনা হয়নি তাঁকে ঘিরে, কিন্তু জীবনের স্রোতে এগিয়ে গিয়েছেন তিনি। আজ
ছেলে-বউমা-নাতি-নাতনি, মেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে সুখী পরিবার তাঁর।

যাই হোক, হিন্দিতে তিনি প্রতিষ্ঠিত হলেও তাঁর খুঁটি কিন্তু এখনও পোঁতা রয়েছে বাংলার মাটিতে, তাইতো দীর্ঘ ১৪ বছর পর আবারও বাংলা ছবিতে কাজ করতে চলেছেন শর্মিলা ঠাকুর। তাও আবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের প্রথম প্রযোজিত ছবিতে। ছবির নাম ‘পুরাতন’। সুমন ঘোষ পরিচালিত এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন শর্মিলা ঠাকুর। গতকাল হয়ে গেল এই ছবির প্রেস কনফারেন্স। যদিও চলতি বছরেই প্রতিভাবান অভিনেতা মনোজ বাজপেয়ীর সঙ্গে অভিনয়ের মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন করেছিলেন সারা আলির ঠাকুমা। এবার বাংলার মানুষ আবারও প্রবীণ অভিনেত্রীকে পেতে চলেছেন। শর্মিলার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল সেই ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের ছবি ‘অপুর সংসার’–এর মধ্য দিয়ে। আর কলকাতাকে ঘিরেই তাঁর বেড়ে ওঠা, শৈশব, পড়াশোনা।

২০০৯ সালে সর্বশেষ বাংলা ছবি ‘অন্তহীন’–এ অভিনয় করেছিলেন তিনি। ১৪ বছর পর ফের বাংলা সিনেমাতে ফিরলেন তিনি। ভারতের ক্রিকেট অধিনায়ক মনসুর আলী খান পতৌদিকে ১৯৬৮ সালে বিয়ে করেন শর্মিলা। আর ২০১১ সালের ২২ সেপ্টেম্বর প্রয়াত হন মনসুর। তিন সন্তানকে স্ত্রী শর্মিলার কাছে রেখে চিরতরে বিদায় হন তিনি। সাইফ আলী খান, সাবা আলী খান ও সোহা আলী খান। সুমন ঘোষের এই ছবিতে শর্মিলার মেয়ের ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। মা–মেয়ের সম্পর্ককে ঘিরে আবর্তিত এই ছবির কাহিনী। আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে ‘পুরাতন’ ছবির শুটিং। ছবিতে ঋতুপর্ণার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন