মুর্শিদাবাদে বিশ্বের দীর্ঘতম ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রবিবার বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হ’ল মুর্শিদাবাদে। এদিন ভোরে সুতি থানার(Suti P.S.) আহিরণ ব্রিজ ঘাট থেকে ৮১ কিলোমিটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৫ জন মহিলা সহ মোট ২২ জন প্রতিযোগী। অন্যদিকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বহরমপুর পর্যন্ত ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ১৬ জন মহিলা ও ৩১ জন পুরুষ প্রতিযোগী। এই দুটি প্রতিযোগিতা এদিন সমাপ্ত হয় বহরমপুরে(Baharampur) কৃষ্ণনাথ কলেজ ঘাটে। ৮১ কিলোমিটার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বর্ধমানের সাঁতারু প্রত্যয় ভট্টাচার্য।

যার সময় লেগেছে ১০ ঘন্টা ৩৩ মিনিট। দ্বিতীয় স্থানে রয়েছে সূদুর স্পেনের প্রতিযোগী ডেনিয়ল পন্স জিমেনেয এবং তৃতীয় স্থান অধিকার করেন মহারাষ্ট্র থেকে ভারাদ ঘনশ্যাম কুভার।অন্যদিকে, জিয়াগঞ্জ থেকে শুরু হওয়া ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন কুমারটুলি পার্ক(Kumartuli Park) সুইমিং ক্লাবের প্রতিযোগী মৌবনি পাত্র দ্বিতীয় স্থানে রয়েছেন বিশাখা ধারা এবং তৃতীয় স্থান অধিকার করেন অক্সিতা মৈত্র।

অন্যদিকে ১৯ কিলোমিটার প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন গৌরব কাবেরি দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের(Bangladesh) পলাশ চৌধুরী এবং তৃতীয় স্থান অধিকার করেন সাগর সাহা। এদিন এই দুটি পাতার প্রতিযোগিতা দেখতে বহু মানুষ ভিড় করে গঙ্গার পাড়ে। করোনা কালের দরুন দীর্ঘ তিন বছর পর এই দীর্ঘ সাঁতার প্রতিযোগিতা ফের অনুষ্ঠিত হলো রবিবার।

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সিদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ