ধূপগুড়িতে পা বাঁধা অবস্থায় বস্তার ভেতর থেকে উদ্ধার গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি,ধূপগুড়ি: পা বাঁধা অবস্থায় বস্তার ভিতর থেকে উদ্ধার এক গৃহবধূ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোড়াগাড়ি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফুলমালা সরকার বিশ্বাস(Fulmala Sarkar Biswas) নামে ওই গৃহবধূ রবিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। তার শাশুড়ি অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে প্রতিবেশীদের জানায়। এরপর প্রতিবেশীরা তাকে খুঁজতে শুরু করে দেয়।

দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর রবিবার সন্ধ্যার পর ওই মহিলাকে বাড়ির জ্বালানি কাঠ,পাট কাঠি মজুত ঘরে কাপড় দিয়ে পা বাঁধা অবস্থায় বস্তার ভিতর দেখতে পায় প্রতিবেশীরা ।এরপর পায়ের বাঁধন কেটে বস্তা থেকে সংজ্ঞাহীন অবস্থায় বস্তা থেকে বের করে ওই মহিলাকে প্রাথমিকভাবে সুস্থ করার চেষ্টা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার(Dhupguri P.S.) পুলিশ। এরপর ওই মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়।রাতে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে(Jalpaiguri Super Specality Hospital) স্থানান্তরিত করা হয়েছে।

জানা গিয়েছে, প্রায় ৫ মাস আগে মধ্য বোড়াগাড়ির বাসিন্দা জীবন বিশ্বাসের সঙ্গে ফুলমালা সরকারের বিয়ে হয়েছে। কর্মসূত্রে জীবন বিশ্বাস এবং তার বাবা বাইরে থাকে। বাড়িতে ওই মহিলা এবং তার শাশুড়ি থাকেন। প্রতিবেশী ননী মন্ডল জানিয়েছেন, আমার পাশের বাড়ির লোক জানায় বৌমাকে খুঁজে পাচ্ছি না। খোঁজাখুঁজির পর বাড়িতে যেখানে লাকড়ি রাখে সেখানে দেখতে পাই বস্তার ভেতর থেকে শাড়ি দেখা যাচ্ছে। বস্তাটাকে সরিয়ে মহিলাটাকে দেখতে পাই। যদিও মহিলার পরিবারের তরফে এখনো থানায় অভিযোগ দায়ের করা হয়নি ।তবে কি উদ্দেশ্যে কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে ধূপগুড়ি থানার পুলিশ।

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক