Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২১ সেপ্টেম্বর শুরু আইএসএল, ২৮ অক্টোবর মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হল ফুটবলের মহাযুদ্ধ ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ভাগের সূচি। পূর্ব ঘোষণা মতোই ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে চলতি বছরের ঘরোয়া ফুটবল লিগ। প্রথম ম্যাচেই কোচিতে মুখোমুখি হবে দক্ষিণের দু্ই দল কেরল ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসি। ডুরান্ড কাপ জয়ী মোহনবাগান প্রথম  মাঠে নামছে ২৩ সেট্টেম্বর। প্রতিপক্ষ পঞ্জাব এফসি। ডুরান্ড রানার্স ইস্টবেঙ্গলের আইএসএল অভিযান শুরু হচ্ছে ২৫ সেপ্টেম্বর। ওই দিন ঘরের মাঠ অর্থা‍ৎ যুবভারতীতে জামশেদপুর এফসি’র বিরুদ্ধে খেলবে। ২৮ অক্টোবর মুখোমুখি হবে লাল-হলুদ ও সবুজ মেরুন ব্রিগেড।

আইএসএলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্যে ৯ থেকে ২০ অক্টোবর এবং ৮ থেকে ২৪ নভেম্বর কোনও ম্যাচ হবে না। প্রতিদিন ম্যাচ শুরু হবে রাত আটটা থেকে। তবে যে দিন দুটি ম্যাচ হবে সেদিন প্রথম খেলা শুরু হবে বিকেল পাঁচটা থেকে।

 

ইস্টবেঙ্গলের সূচি

২৫ সেপ্টেম্বর বনাম জামশেদপুর (যুবভারতী, রাত ৮টা)

৩০ সেপ্টেম্বর বনাম হায়দরাবাদ (যুবভারতী, রাত ৮টা)

৪ অক্টোবর বনাম বেঙ্গালুরু (বেঙ্গালুরু, রাত ৮টা)

২১ অক্টোবর বনাম এফসি গোয়া (গোয়া, রাত ৮টা)

২৮ অক্টোবর বনাম মোহনবাগান (যুবভারতী, রাত ৮টা)

৪ নভেম্বর বনাম কেরল ব্লাস্টার্স (যুবভারতী, রাত ৮টা)

২৫ নভেম্বর বনাম চেন্নাইয়িন এফসি (চেন্নাই, রাত ৮টা)

৪ ডিসেম্বর বনাম নর্থইস্ট ইউনাইটেড (যুবভারতী, রাত ৮টা)

৯ ডিসেম্বর বনাম পঞ্জাব (যুবভারতী, রাত ৮টা)

১৬ ডিসেম্বর বনাম মুম্বই সিটি (মুম্বই, রাত ৮টা)

২২ ডিসেম্বর বনাম ওড়িশা (যুবভারতী, রাত ৮টা)

মোহনবাগান সুপার জায়ান্টের সূচি

২৩ সেপ্টেম্বর বনাম পঞ্জাব এফসি (যুবভারতী, রাত ৮টা)

২৭ সেপ্টেম্বর বনাম বেঙ্গালুরু এফসি (যুবভারতী, রাত ৮টা)

৭ অক্টোবর বনাম চেন্নাইয়িন (চেন্নাই, রাত ৮টা)

২৮ অক্টোবর বনাম ইস্টবেঙ্গল (যুবভারতী, রাত ৮টা)

১ নভেম্বর বনাম জামশেদপুর (জামশেদপুর, রাত ৮টা)

২ ডিসেম্বর বনাম হায়দরাবাদ (হায়দরাবাদ, রাত ৮টা)

৬ ডিসেম্বর বনাম ওড়িশা এফসি (যুবভারতী, রাত ৮টা)

১৫ ডিসেম্বর বনাম নর্থইস্ট ইউনাইটেড (গুয়াহাটি, রাত ৮টা)

২০ ডিসেম্বর বনাম মুম্বই সিটি (মুম্বই, রাত ৮টা)

২৩ ডিসেম্বর বনাম এফসি গোয়া (যুবভারতী, রাত ৮টা)

২৭ ডিসেম্বর কেরল ব্লাস্টার্স (যুবভারতী, রাত ৮টা)

 

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের