সাত সকালে অক্ষরধাম মন্দির পরিদর্শন ব্রিটেনের প্রধানমন্ত্রীর  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জি-২০ সম্মেলনের মাঝেই অক্ষরধাম মন্দির পরিদর্শন করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। ভারতে ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনে চাঁদের হাট বসেছে। শীর্ষ রাষ্ট্রনেতারা যোগ দিয়েছেন সম্মেলনে। দু’দিনের সম্মেলনে যোগ দিতে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর।  

তাঁর পরিদর্শন উপলক্ষ্যে মন্দিরের চারপাশ কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়।  মন্দিরে আরতি শেষে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটের দিকেও রওয়ানা দেন। শনিবার নিজের হিন্দুত্বের ওপর গর্ব প্রকাশ করেছিলেন ও একটি মন্দির পরিদর্শনের আশা প্রকাশ করেছিলেন। পাশাপাশি স্ত্রীর সঙ্গে দিল্লির রেস্তরাঁয় যাওয়ার পরিকল্পনাও করেন।  

শনিবার জি-২০ সম্মেলনের মাঝেই ঋষি সুনাকের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাণিজ্য সংযোগ ও বিনিয়োগ বাড়ানো নিয়ে তাঁদের আলোচনা হয়।

চলতি বছরের মে মাসে হিরোশিমাতে জি-৭ সম্মেলনের মাঝেও ঋষি সুনাক ও নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক আলোচনা ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি, উদ্ভাবন, বিজ্ঞান ও কৌশলগত অংশীদারিত্ব বিষয়ে আলোচনা হয়েছিল।  

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?