পিতৃভক্তি, বাবার নামে পড়ুয়াদের জন্য লাইব্রেরি চালু করলেন পঙ্কজ ত্রিপাঠী

আমি এবং আমার বড় ভাই এটা ভেবেই ছাত্রদের জিজ্ঞাসা করেছিলাম। আমার বাবা শিক্ষার উপর অনেক গুরুত্ব দিতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত মাসেই পিতৃহারা হয়েছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। বাবার মৃত্যুর খবর পেয়েছি শুটিং থামিয়ে গ্রামের বাড়ি চলে গিয়েছিলেন তিনি। অভিনেতার প্রতিভার সম্বন্ধে আলাদা কিছু বলার নেই। তিনি বলিউডের একজন ব্যাতিক্রমী অভিনেতাও বটে। শেষবার পর্দায় দেখা গিয়েছিল ‘OMG 2’-তে। বাবার মৃত্যুতে স্বাভাবিকভাবেই অনেকটাই ভেঙে পড়েছেন অভিনেতা। তাই বাবাকে চিরকাল স্মরণে রাখার জন্যে সম্প্রতি অভিনেতা তাঁর প্রয়াত পিতা পন্ডিত বেনারস তিওয়ারির স্মরণে বিহারে একটি স্কুল লাইব্রেরি উদ্বোধন করলেন। গত ২১ আগস্ট অভিনেতা তাঁর বাবাকে হারিয়েছিলেন। আর এই ঘটনার ঠিক মাত্র তিন দিন পরেই, ২৪ আগস্ট, অভিনেতা চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার হিসেবে মনোনীত হন। তবে বাবার সমস্ত কাজ করে কাজে ফিরেছেন অভিনেতা।

বাবার মৃত্যুতে আবেগপ্রবণ হয়ে অভিনেতা বলেন, “জীবন এমনই, উত্থান-পতন তো থাকবেই। কাছের মানুষকে হারানো জীবনের একটি অংশ, এটা মেনে নিতেই হবে। বাবুজি সবসময় আমার অন্দরে রয়ে যাবে।” কিন্তু বাবার স্মৃতিতে তিনি যা করলেন তা সত্যই অনুপ্রাণিত। অভিনেতার জন্মভিটে বিহারে। সম্প্রতি সেখানেই একটি স্কুল লাইব্রেরির উদ্বোধন করেন অভিনেতা, আর তা প্রয়াত বাবাকে উৎসর্গ করেছেন অভিনেতা। এটি সম্পর্কে আমাদের কথা বলতে গিয়ে একটি সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী বলেন, “এই পরিকল্পনা কারুর ছিল না। এটি আমাদের পারিবারিক সিদ্ধান্ত। আমরা ইতিমধ্যেই একটি স্কুল দত্তক নিয়েছি, এবং সেটির পরিকাঠামো উন্নত করেছি। এবার আমরা পরিকল্পনা করি যে, বিনামূল্যে বাচ্চাদের বই পাওয়া দরকার। আমি এবং আমার বড় ভাই এটা ভেবেই ছাত্রদের জিজ্ঞাসা করেছিলাম। আমার বাবা শিক্ষার উপর অনেক গুরুত্ব দিতেন।” অভিনেতা আরও স্মরণ করেছেন কীভাবে তাঁর বাবা তাঁকে তাঁর ভাইবোনদের সঙ্গে বাবা উচ্চ শিক্ষার জন্য পাটনায় পাঠিয়েছিলেন। “তিনি প্রগতিশীল ছিলেন, এবং বিশ্বাস করতেন যে পরিবর্তন শুধুমাত্র শিক্ষা দিয়েই ঘটতে পারে। তাই আমরা ভেবেছিলাম তাঁর স্মৃতিতে একটি লাইব্রেরি উদ্বোধন করা আমাদের বাবুজির প্রতি নিখুঁত শ্রদ্ধাঞ্জলি।” 

পঙ্কজ ত্রিপাঠী, বিহারের গোপালগঞ্জের বাসিন্দা, এর আগে তিনি যে স্কুলে শিক্ষা গ্রহণ করেছিলেন সেই স্কুলটিকে পুনরুজ্জীবিত করার জন্য একটি মিশন শুরু করেছিলেন। তাঁর বড় ভাইয়ের পাশাপাশি, পঙ্কজ পন্ডিত বেনারস তিওয়ারি ফাউন্ডেশন ট্রাস্টের মাধ্যমে এই প্রচেষ্টা করেছিলেন, যেটি তাঁর পিতা-মাতার সম্মানের খাতিরে স্থাপিত করা। এই উন্নতিগুলি ছাড়াও, সাহিত্য ও বইয়ের প্রতি পঙ্কজের গভীর ভালবাসাই তাঁকে স্কুল প্রাঙ্গনে সজ্জিত লাইব্রেরি তৈরি করতে আগ্রহী করে। তিনি তাঁর স্কুলের অনেক কিছু উন্নতি করেছিল, বৈদ্যুতিক সরবরাহ করেছে এবং পাশাপাশি পরিবেশ বান্ধব সৌর শক্তি প্যানেল স্থাপন করেছেন। অভিনেতাকে পরবর্তীতে ‘ফুকরে 3’ ছবিতে দেখা যাবে। যা অক্টোবরে মুক্তি পাবে। 

ভুলেও আজ গাড়ি নিয়ে রাস্তায় বেরোবেন না, খরচ বাড়বে, লক্ষ্মী ৫ রাশির উপর প্রসন্ন

হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত! মমতার বিরুদ্ধে দায়ের FIR

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস