কলম্বোতে অঝোরে বৃষ্টি, ম্যাচ শুরু হতে দেরি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারত-পাকিস্তান ম্যাচের। সোমবার দুপুর থেকে কলম্বোয় ফের অঝোরে শুরু হয়েছে বৃষ্টি। আর প্রবল বৃষ্টির হাত থেকে বাঁচতে পিচ এবং আউটফিল্ড ঢেকে দেওয়া হয়েছে। যেভাবে বৃষ্টি চলছে তাতে দুপুর তিনটেয় পূর্ব নির্ধারিত সময় মেনে হাই ভোল্টেজ ম্যাচ শুরুর কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদি এদিন শেষ পর্যন্ত ২০ ওভারের ম্যাচ করা সম্ভব না হয় তাহলে পরিত্যক্ত ঘোষণা করা হবে। সেক্ষেত্রে দুই দলই এক পয়েন্ট করে পাবে।

গতকাল রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হয়েছিল দুই চিরশত্রু ভারত ও পাকিস্তান। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। কিন্তু মাঝ পথে প্রবল বৃষ্টির কারণে ২৪.১ ওভারের পরেই ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। ওই সময়ে ভারতের রান ছিল দুই উইকেটে ১৪৭। সাজঘরে ফিরে গিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিল। দুজনেই অর্ধ শতরান করেছেন। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও দীর্ঘদিন বাদে দলে ফিরে আসা কে এল রাহুল।

বৃষ্টির কারণে রবিবার রাতে ম্যাচ স্থগিত রাখা হয়। খেলা গড়ায় রিজার্ভ ডে-তে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সোমবার ম্যাচের বাকি খেলা হবে। অর্থা‍ৎ ভারত ২৫.৫ ওভার ব্যাট করবে। তার পরে ব্যাট করতে নামবে পাকিস্তান। কিন্তু এদিন সকাল থেকে কলম্বোতে শুরু হয় বৃষ্টি। মাঝে আকাশ পরিস্কার হলেও ফের শুরু হয়েছে বৃষ্টি। আর তার ফলেই নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন