কলম্বোয় থেমেছে বৃষ্টি, শুরু ভারত-পাক দ্বৈরথ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: অবশেষে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে শুরু হল ভারত-পাকিস্তান ম্যাচ। বৃষ্টি থামার পরে বিকেল চারটে বেজে ৪০ মিনিট নাগাদ শুরু হয়েছে ম্যাচ। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ৩০ ওভারে ভারতের রান দুই উইকেটে ১৭৫। বিরাট কোহলি ২২ ও কে এল রাহুল ৩৭ রানে ব্যাট করছেন।

গতকাল রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হয়েছিল দুই চিরশত্রু ভারত ও পাকিস্তান। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। কিন্তু মাঝ পথে প্রবল বৃষ্টির কারণে ২৪.১ ওভারের পরেই ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। ওই সময়ে ভারতের রান ছিল দুই উইকেটে ১৪৭। সাজঘরে ফিরে গিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিল। দুজনেই অর্ধ শতরান করেছিলেন। কিন্তু ২৪.১ ওভারের পরেই বৃষ্টির কারণে ম্যাচ স্থগিত রাখা হয়। তখন ভারতের রান ছিল দুই উইকেটে ১৪৭। খেলা গড়ায় রিজার্ভ ডে-তে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সোমবার ম্যাচের বাকি খেলা হবে। অর্থা‍ৎ ভারত ২৫.৫ ওভার ব্যাট করবে। তার পরে ব্যাট করতে নামবে পাকিস্তান।

কিন্তু এদিন সকাল থেকে কলম্বোতে শুরু হয় বৃষ্টি। মাঝে আকাশ পরিস্কার হলেও ফের শুরু হয় বৃষ্টি। আর তার ফলে নির্ধারিত সময় বেলা তিনটে নাগাদ ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি থামার পরে কলম্বোর আকাশে ঝলমলিয়ে ওঠে রোদ। দ্রুত শুকিয়ে যায় আউটফিল্ড। আর তার পরেই শুরু হয় ম্যাচ। মাথা ঠাণ্ডা রেখে পাক বোলারদের দেখেশুনেই খেলছেন দুই ভারতীয় ব্যাটার কোহলি ও রাহুল।    

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার