টিকিট কেটেও ‘জওয়ান’ দেখতে পেল না ইংল্যান্ডের দম্পতি, কেন?

এমনকী জওয়ানের দ্বিতীয়ার্ধও পুরোটা দেখতে পায়নি তাঁরা। ভিলেনের গল্প শেষ হওয়ার পরে ছবিতে কী বাকি আছে, তাও তাঁরা জানেনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহরুখের ‘জওয়ান’ দেখতে গিয়ে বিপাকে ভক্তরা। গোটা দেশজুড়ে শাহরুখের ‘জওয়ান’ প্রেমে অন্ধ সকল সিনেপ্রেমীরা। ৭ সেপ্টেম্বর ছবিটি মুক্তির পরেই হলে হলে রাত থেকেই ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। ইতিমধ্যেই ৫০০ কোটি টাকার ব্যবসা করে বছরের দ্বিতীয় ব্লকবাস্টার চলচ্চিত্র হিসেবে চিহ্নিত হয়েছে ছবি। জওয়ানে শাহরুখের ৬ অবতার, সঙ্গে তাঁর অ্যাকশন, সংলাপ সবটা নিয়েই মনোমুগ্ধ ভক্তরা। কিন্তু সেই ভক্তরাই টিকিট কেটে আর জওয়ান দেখতে পারলেন না। হল জুড়ে চরম বিক্ষোভ। কোথায় ঘটেছে এমন ঘটনা?

ছবিটি ৫ দিনে বিশ্বব্যাপী ৫২০ কোটি টাকা আয় করেছে। যখন সোশ্যাল মিডিয়া জুড়ে দর্শকরা অ্যাটলির ডিরেক্টরিয়ালের প্রশংসা করছেন, তখনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল আরও একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ক্ষুব্ধ ভক্তরা রেগেমেগে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসছেন। ভিডিওতে, ইংল্যান্ডের দম্পতি থিয়েটার মালিকদের কাছ থেকে অর্থ ফেরত চাইলেন। তাঁদের মধ্যে একজন বলছেন, সিনেমাহলে তাঁরা দেখেন, জওয়ানের শেষার্ধ্ব চালানো হয়েছে। ফার্স্ট পার্ট তাঁরা দেখতেই পাননি। পুরো টিকিট কেটে দর্শকদের সঙ্গে এমন প্রতারণা করেছে সিনেমাহল মালিক। এমনকী জওয়ানের দ্বিতীয়ার্ধও পুরোটা দেখতে পায়নি তাঁরা। ভিলেনের গল্প শেষ হওয়ার পরে ছবিতে কী বাকি আছে, তাও তাঁরা জানেনা।

ওই অনুরাগী ক্যাপশনে থিয়েটারের অফিসিয়াল হ্যান্ডেল ট্যাগ করে লিখেছেন, “@vue আপনার শুধুমাত্র একটি টিকিট নয়, আমার স্বপ্নের অভিনেতার সিনেমা নষ্ট করার জন্য পুরো বছরের টিকিটের দাম ফেরত দেওয়া উচিত? @iamsrk যদি আপনি দেখতে পারতেন আপনার ভক্তদের সঙ্গে কি ঘটেছে।” তবে ওই ভক্ত বলেছেন, সিনেমার মালিকরা তাঁদের টিকিট ফেরত দিয়েছে, জওয়ানের অন্য শোয়ের টিকিট দিয়েছে। ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এটি আজ ইন্টারনেটে সবচেয়ে দুঃখজনক বিষয়।” ইংল্যান্ডের একটি প্রেক্ষাগৃহে ঘটনাটি ঘটেছে। আসলে কোনও প্রযুক্তিগত কারণে শেষের অংশ আগে প্রদর্শিত হয়ে গিয়েছিল। যা দর্শকদের বিভ্রান্তিতে ফেলে দেয়। atlee কুমার পরিচালিত, ছবিতে নয়নথারা মহিলা প্রধান চরিত্রে অভিনয় করেছেন, সঙ্গে আরও রয়েছেন বিজয় সেতুপতি, সঞ্জয় দত্ত, দীপিকা পাড়ুকোন (একটি ক্যামিওতে), সানিয়া মালহোত্রা, রিধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য, আলিয়া কুরেশি এবং সুনীল গ্রোভার।

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের