পর্যটন দফতরের অধীনে নতুন রূপে সেজে উঠবে মুর্শিদাবাদের মতিঝিল

পর্যটনে জোর দিয়ে রাজ্যের কয়েকটি জেলাকে ফোকাস করা হয়েছে। এরমধ্যে মুর্শিদাবাদ অন্যতম। পর্যটন পরিকাঠামো আরও উন্নত করা থেকে শুরু করে

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের বিখ্যাত মতিঝিল এবার আরও আকর্ষণীয় হয়ে উঠবে। রাজ্যের পর্যটন দফতরের দায়িত্বে মতিঝিল ঘিরে গড়ে উঠবে পর্যটন কেন্দ্র। সেই লক্ষ্যেই হয়ে গেল মতিঝিল হস্তান্তর প্রক্রিয়া। মুর্শিদাবাদ জেলা প্রশাসন বুধবার আনুষ্ঠানিকভাবে পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তীর হাতে মতিঝিল হস্তান্তরের চুক্তিপত্র তুলে দিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক শরদ দ্বিবেদী এবং পর্যটন দফতরের ম্যানেজিং ডিরেক্টর। প্রসঙ্গত, রাজ্যের পর্যটন শিল্পের প্রসারে বেশ কয়েকটি জায়গা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই প্রথম মতিঝিলকে বেছে নেওয়া হল প্রথম ধাপে।

পর্যটনে জোর দিয়ে রাজ্যের কয়েকটি জেলাকে ফোকাস করা হয়েছে। এরমধ্যে মুর্শিদাবাদ অন্যতম। পর্যটন পরিকাঠামো আরও উন্নত করা থেকে শুরু করে পর্যটন কেন্দ্রগুলি ঢেলে সাজানো বা সৌন্দর্যায়নের কাজ করবে রাজ্যের পর্যটন দফতর। এছাড়া হবে বিপণন ও প্রচার। পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী জানান, ডিজিটাল মাধ্যমে পর্যটকদের আকর্ষণ করতে প্রচারে জোর দেওয়া হবে। পাশাপাশি সার্কিট ট্যুরিজমে জোর দেওয়া, ভাগীরথী নদীর তীরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা, উন্নত যোগাযোগ ব্যবস্থা-সহ আরও কিছু পরিকল্পনা রয়েছে মুর্শিদাবাদকে ঘিরে। এর প্রথম দফায় মতিঝিলের সৌন্দর্যায়ন করা হবে।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪