পাহাড়ি নদীতে মায়ের সঙ্গে একান্তে দেব, ছবি ভাইরাল

তাই এদিন শ্যুটিংয়ের ফাঁকেই সময় বের করে মাকে নিয়ে বেরিয়ে পড়লেন দেব। আর প্রথমেই উত্তরবঙ্গের পাহাড়ি নদীর ঠাণ্ডা জলের মধ্যেই নেমে পড়লেন মা ও ছেলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ‘প্রধান’-এর শুটিংয়ের জন্যে উত্তরবঙ্গে রয়েছেন টলিউড সুপারস্টার দেব, এবং মিঠাই-খ্যাত সৌমিতৃষা। মিঠাইয়ের সঙ্গে জুটি বাঁধছেন দেব, যেন সমস্ত স্বপ্ন পূরণ হল নায়িকার। একদিকে রাজনীতি, অন্যদিকে অভিনয় সবটাই দাপিয়ে সামলাচ্ছেন নায়ক। কিন্তু তার মাঝে পরিবারকেও সময় দিতে ভোলেন না তিনি। তাই মাকে নিয়েই একেবারে জলে নেমে পড়লেন নায়ক। ‘প্রধান’ ছবিতে পুলিশ আধিকারিক দীপক প্রধানের ভূমিকায় থাকবেন দেব। বর্তমানে উত্তরবঙ্গে অনেকদিন থাকতে হবে ছবির পুরো টিমকে, সেখানেই শ্যুটিং শিডিউল।

তাই এদিন শ্যুটিংয়ের ফাঁকেই সময় বের করে মাকে নিয়ে বেরিয়ে পড়লেন দেব। আর প্রথমেই উত্তরবঙ্গের পাহাড়ি নদীর ঠাণ্ডা জলের মধ্যেই নেমে পড়লেন মা ও ছেলে। একেবারে কোমরে শাড়ির আঁচল গুঁজে ছেলের সঙ্গেই মা মৌসুুমী অধিকারী তাল মেলালেন। তবে দেবের পরনে ছিল, জিন্স আর ক্যাজুয়াল শার্ট। তাঁরও পা জলে ভেজা। মা ও ছেলের দুর্দান্ত ছবিগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। একটি ছবিতে মাকে হাত দিয়ে ধরে পোজ দিলেন দেব। অপর ছবিতে ছেলেকে ধরে পোজ দিলেন মৌসুমী অধিকারী। আরও একটি ছবিতে মা ছেলের কথাবার্তার মুহূর্তও লেন্সবন্দি হল। বৃহস্পতিবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি পোস্ট করে ভক্তদের থেকে অজস্র প্রশংসা কুড়োলেন সাংসদ-অভিনেতা। যদিও কোন নদীতে দেব পৌঁছেছিলেন দেব, তা জানান অভিনেতা। তবে ছবি দেখে অনুমান এটি খুব সম্ভবত মূর্তি নদী। নিউ মাল জংশন থেকে যার দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। দেবের এই পোস্টে তাঁর অনুরাগীদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। 

এদিকে উত্তরবঙ্গে ‘প্রধান’-এর শ্যুটিংয়ে গিয়েই জ্বরের কবলে পড়েছিলেন দেব। কিন্তু শ্যুটিং বন্ধ রাখেননি। আবার কয়েকদিন আগে শ্যুটিংয়ের ফাঁকে প্রবল বজ্রবিদ্যুৎ ঝড়বৃষ্টির কবলে পড়েছিলেন প্রধানের টিম। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নায়ক।

এবার বড় পর্দায় চমক দেখাতে প্রস্তুত ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু’রা, প্রকাশ্যে ‘মির্জাপুর’-এর টিজার

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, দোকান খুলতেই মাথায় হাত ব্যবসায়ীদের

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর