একবালপুরে বহুতলের নিচ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় ফের যুবকের রহস্যমৃত্যু। বহুতলের নিচ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। একবালপুরের এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। যুবকের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

একবালপুরের যে বহুতলের নিচ থেকে যুবকের দেহ উদ্ধার হয়। সেই বহুতলের পাঁচ তলায় থাকতেন মৃত যুবক কাইসার। তাঁর বয়স ২৭ বছর। দুপুর ২ টো নাগাদ তাঁর দেহ উদ্ধার হয়। যুবকের স্ত্রীও ওই বহুতলে তাঁর সঙ্গে থাকতেন। ছাদের  অ্যাসবেসটরের ছাউনি দেওয়া একটি ঘরে প্রায় আট মাস ধরে থাকতেন কাইসার।

তাঁর দেহ উদ্ধার করে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়। তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই বিভিন্ন প্রশ্ন উঠছে। তাঁর স্ত্রী ওইদিন বাড়িতে থাকলেও ছাদ থেকে কি করে পড়ে গেলেন যুবক? জানা গিয়েছে দুপুরে তাঁর স্ত্রী ঘুমিয়ে ছিলেন। অসাবধানতাবশত ওই যুবক ছাদ থেকে পড়ে যায় নাকি আত্মহত্যা? আত্মহত্যা হলে তাঁর কারণই বা কি নাকি অন্য কোন রহস্য রয়েছে? এই প্রশ্নগুলিই বারবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক