পঞ্জাবে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, মৃত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ভারী বৃষ্টির মধ্যে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়ায় সলিল সমাধি হয়েছে ৫ জনের। তাদের মধ্যে দু’জন মহিলা। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পঞ্জাবের মুক্তসরে। বাকি যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, এদিন দুপুর দেড়টা নাগাদ ৫০ যাত্রীকে নিয়ে মুক্তেসর থেকে কোটকাপুরা যাচ্ছিল একটি বেসরকারি রুটের বাস। ওই সময়ে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। উল্টোদিক থেকে আসা একটি ব্যাক্তিগত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ রুখতে গিয়ে জরুরি ব্রেক কষেন বাসটির চালক। কিন্তু রাস্তা কর্দমাক্ত হওয়ায় বাসটি না থেমে পাশের একটি খালে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। তড়িঘড়ি উদ্ধারকার্য শুরু হয়। পাঁচ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকিদের জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পঞ্জাব বিধানসভার অধ্যক্ষ তথা কোটকাপুরার বিধায়ক কুলতার সিং সান্ধওয়ান সাংবাদিকদের জানিয়েছেন, ‘স্থানীয় প্রশাসনকে আহত বাসযাত্রীদের সব রকমের সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে।’ দুর্ঘটনাগ্রস্ত বাসের মালিক হরদীপ সিং ডিম্পি ধিঁলো জানান, ‘বাসের চালক ও খালাসি দু’জনেই বেঁচে রয়েছেন। বৃষ্টির কারণেই ব্রেক কষা সত্বেও বাস থামানো যায়নি।’

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট