মহারাষ্ট্রকে টেক্কা দিল খড়গপুর, একই ছাদের নিচে ১০০টি গণেশ প্রতিমা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রবাদ বাক্যে রয়েছে, ‘বাঙালির বারো মাসে তেরো পার্বণ’। মঙ্গলবার গণেশ পুজোর শুভ মাহেন্দ্রক্ষণ। মেতে উঠেছে গোটা দেশ। কলকাতায় যেমন দুর্গাপুজো, বারাসাতের কালীপুজো বিখ্যাত তেমনই মহারাষ্ট্রের গণেশ পুজো বিখ্যাত। তবে এবছর গণেশ পুজোয় মহারাষ্ট্রকে টেক্কা দিল খড়গপুর। গণেশ পুজোতে এক টুকরো মহারাষ্ট্র হয়ে উঠল রেল শহর খড়গপুর। একই ছাদের তলায় ১০০টি গণেশ বসিয়ে তাক লাগিয়ে দিল খড়গপুর মিনি ইন্ডিয়া।

নিমপুরার নিউ স্টার বয়েজ ক্লাব পুজো কমিটির উদ্যোগে এবছর ১০০টি গণেশ ঠাকুর একই প্যান্ডেলের নীচে। সারিবদ্ধভাবে রয়েছে প্রতিমাগুলি। ১৫ ফুটেরও গণেশ প্রতিমা রয়েছে এই মণ্ডপে। ফলে এবছর গণেশ পুজোয় মেতে উঠল গোটা খড়গপুরবাসী।

প্রসঙ্গত সকল ধর্ম-বর্ণ-ভাষাভাষীর মানুষের বাস খড়গপুরে। ফলে এই পুজো সকলের নজির কেড়েছে। সোমবার এই পুজোর উদ্বোধন করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। উপস্থিত ছিলেন খড়্গপুর পৌরসভা পৌর প্রশাসক কল্যাণী ঘোষ-সহ অন্যরা। উদ্বোধনের রাত থেকে ঢল নেমেছে এই ১০০ গণেশের পুজোতে।

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর