সংবিধানের কপি থেকে বাদ ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতন্ত্র’, অভিযোগ অধীরের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন সংসদ ভবনে সাংসদদের হাতে তুলে দেওয়া হয় সংবিধানের কপি। আর সেই সংবিধানের কপিতে সংবিধানের প্রস্তাবনা থেকে ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতন্ত্র’ এই দুটি শব্দ বাদ। এমনটাই অভিযোগ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর। ফলে ফের বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। বিরোধীদের অভিযোগ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকার কিছু না জানিয়েই সংবিধানের মুখবন্ধে কাটছাঁট করেছে। আগামী দিনে সংবিধানও পাল্টে ফেলা হবে।  

সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় নতুন সংসদভবন মঙ্গলবারই দেশের সংসদভবন হিসেবে স্বীকৃতি পেয়েছে। পুরোনো সংসদ ভবনের নাম প্রস্তাব করে ‘সংবিধান সদন’ রেখেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সংবিধান হাতে নিয়ে অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংসদদের হাতে দেশের সংবিধানের প্রতিলিপি-সহ বেশ কিছু উপহার তুলে দেওয়া হয়। সেই সংবিধানের প্রতিলিপিতে সংবিধানের  মুখবন্ধ থেকে ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতন্ত্র’ শব্দদু’টি বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধীর। 

তিনি এক সংবাদসংস্থায় বলেন, “নতুন সংসদভবনে যে সংবিধান হাতে প্রবেশ করি আমরা, তার মুখবন্ধে ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতন্ত্র’ শব্দদু’টি ছিল না। সংবিধানে ওই দু’টি শব্দ না থাকলে, অত্যন্ত চিন্তার বিষয়। সরকার খুব চালাকির সঙ্গে এই পরিবর্তনগুলি করছে। ওদের উদ্দেশ্য মোটেও ভাল নয়”। তিনি মঙ্গলবারই বিষয়টি সংসদে উত্থাপন করতে চেয়েছিলেন। তবে সেই সুযোগ পাননি বলেই জানিয়েছেন।

প্রসঙ্গত, সম্প্রতি দেশের নাম পরিবর্তন নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে বিতর্ক শুরু হয়। সংসদের বিশেষ অধিবেশনে এই নাম পরিবর্তনের প্রস্তাব আনতে পারে কেন্দ্রীয় সরকার, দাবি বিরোধীদের। বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে ভয় পেয়েই কেন্দ্রের এই সিদ্ধান্ত বলেও দাবি করেন বিরোধীরা। এবার দেশের সংবিধান নিয়েও শুরু হল বিতর্ক।

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩