ফের ধস শেয়ারবাজারে, একদিনে ২২১ পয়েন্ট পড়ল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের শেষ দিনেও পতন এড়াতে পারল না শেয়ারবাজার। শুক্রবার একদিনে ২২১ পয়েন্ট পড়ল সেনাসেক্স। নিফটি খোয়াল ৬৮ সূচক। ২২১.০৯ পয়েন্ট নেমে ৬৬,০০৯.০৫ পয়েন্টে বন্ধ হয়েছে সেনসেক্স। অন্য দিকে ৬৮.১০ পয়েন্ট কমে ১৯,৬৭৪.২৫ পয়েন্টে থামল নিফটি। শেয়ারবাজারে টানা পতনে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। চলতি সপ্তাহেই সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন বিনিয়োগকারীরা।

টানা ১১ দিন ধরে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলেছিল শেয়ারবাজার। ফলে বিনিয়োগকারীদের মুখের হাসি চওড়া হচ্ছিল। কিন্তু গত সোমবার থেকেই আচমকা ইউটার্ন নিয়ে পতনের দিকে এগোতে থাকে সেনসেক্স ও নিফটি। মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল ব্যাঙ্কের সুদের হার বাড়ানোর জল্পনা এবং খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে নয়াদিল্লির সঙ্গে কানাডার কূটনৈতিক সম্পর্কে তিক্ততার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। গতকাল বৃহস্পতিবার ৬৬ হাজার ২৩০ দশমিক ২৪ সূচকে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে আগের দিনের চেয়ে কম পয়েন্ট নিয়ে শুরু হয় লেনদেন। কিন্তু শুরু থেকেই গোত্তা খেয়ে নিচের দিকে নামতে থাকে। মাঝে সামান্য চড়েছিল। কিন্তু দুপুরের পরে ফের নিচের দিকে পড়তে থাকে সেনসেক্স-নিফটি। দিনের শেষে ২২১.০৯ পয়েন্ট নেমে ৬৬,০০৯.১৫ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে ৬৮.১০ পয়েন্ট কমে ১৯,৬৭৪.২৫ পয়েন্টে থামল নিফটি।

ধসের মধ্যেও এদিন বাজারে লাভের মুখ দেখেছে এইচডিএফসি ব্যাঙ্ক। সংস্থার শেয়ার দর বেড়েছে ২.৯৫ শতাংশ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শেয়ারদরও ছিল ঊর্ধ্বমুখী। জোর ধাক্কা খেয়েছে ওষুধ শিল্প। রেড্ডি’স ল্যাবের শেয়ার দর কমেছে ২.৬৭ শতাংশ। নিফটিতে ফার্মা সেক্টরের শেয়ার দর গড়ে কমেছে ১.৫৫ শতাংশ।

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের