ধূপগুড়ির বিধায়কের শপথ নিয়ে জটিলতা, রাজভবনে চিঠি দিচ্ছেন শোভনদেব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণ ঘিরে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। এই  প্রেক্ষিতে ফের রাজ্যপালকে চিঠি পাঠাতে চলেছেন বিধানসভায় দলের পরিষদীয় কমিটির চেয়ারম্যান তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শপথের তারিখ চূড়ান্ত করতে রাজ্যপালকে ফের চিঠি দেওয়া হচ্ছে।

এই প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, টানাপড়েনের জেরে ধূপগুড়ির উন্নয়নের কাজ থমকে রয়েছে। তাই শপথের তারিখ চূড়ান্ত করার সিদ্ধান্ত নিতে চিঠি দেওয়া হবে। আগেও শপথগ্রহণ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছিল। উত্তর মেলেনি। শনিবার(২৩ সেপ্টেম্বর) রাজভবনে ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ বিধায়ককে কিছু জানানো হয়নি বলেই দাবি করেছেন মন্ত্রী।

উল্লেখ্য, ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ফলাফল প্রকাশ হয় ৮ সেপ্টেম্বর। অথচ এখনও শপথগ্রহণ হয়নি বিধায়কের। রাজভবনে শপথগ্রহণ করতে কোন অসুবিধা রয়েছে কিনা তা নাকি রাজভবনের তরফে জানতে চাওয়া হয় বিধায়কের কাছে, এমনটাই সূত্রের খবর। তবে শনিবার নিয়মমাফিক কলেজে পাঠদান করিয়েছেন বিধায়ক। তিনি জানিয়েছিলেন, রাজভবনের তরফে তাঁকে কিছুই জানানো হয়নি। এই পরিস্থিতিতে ফের রাজ্যপালের কাছে দেওয়া হবে চিঠি।

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল