পুজোর আগেই খুলল ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাটপাড়া:দীর্ঘ টালবাহানার পর প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর অবশেষে খুলছে ভাটপাড়া রিলায়েন্স জুটমিল।পুজোর মুখে নিজেদের কাজ ফিরে পেলো এই মিলের ৫হাজার শ্রমিক। ফলে খুশির হাওয়া শ্রমিক মহলে।একেবারে পুজোর মুখে চলতি মাসের ১৭ই সেপ্টেম্বর শ্রমিক মালিক অসন্তোষের জেরে আচমকা বন্ধ হয়ে যায় ভাটপাড়া রিলায়েন্স জুটমিল(Bhatpara Reliance Jute Mill)। এরপর ১৮ই সেপ্টেম্বর শ্রমিকদের ওপর চাহিদা অনুযায়ী উৎপাদন না করা ও দূর্ব্যবহারের অভিযোগ তুলে মিল কর্তৃপক্ষ টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেয় মিলটি।

ফলে একেবারে পুজোর মুখে কর্মহীন হয়ে পড়ে এই মিলের প্রায় পাঁচ হাজার শ্রমিক। এক সপ্তাহ কেটে যাওয়ার পর সোমবার সন্ধ্যায় মিলের ভেতরে এই মিলের সাতটি শ্রমিক সংগঠন এবং মালিকপক্ষের এক বৈঠক হয়। সেই বৈঠকে সমাধান সূত্র বের হয়ে বুধবার অর্থাৎ ২৭ শে সেপ্টেম্বর থেকে খুলছে ভাটপাড়া রিলায়েন্স জুটমিল।সেই অনুযায়ী মঙ্গলবার মিলের মেন্টেনেন্স এর কাজ শুরু হয়।

মঙ্গলবার থেকে সম্পূর্ণরূপে এই মিল চালু হয়ে উৎপাদন শুরু হবে এমনটাই সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। আর এই খবরে স্বাভাবিকভাবে শ্রমিকদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। পূজার মুখে ফের এই মিল(Mill) চালু হওয়ায় আবার নিজেদের কাজ ফিরে পেলো এই মিলের ৫০০০ শ্রমিক।ফলে খুশির হাওয়া শ্রমিক মহলে।এবিষয়ে এই কারখানার ভাইস প্রেসিডেন্ট প্রবীন্দ্র কুমার পান্ডে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষনা করেন। মঙ্গলবার নির্দিষ্ট সময় শ্রমিকদের কাজে যোগ দেওয়ার জন্য ফের সাইরেন বাজবে রিলায়েন্স জুট মিলে।

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়