মাদক পাচারের অভিযোগে কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ‘ইন্ডিয়া’ জোটের দুই শরিক কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে তিক্ততা ক্রমশই বেড়ে চলেছে। বৃহস্পতিবার সকালে মাদক মামলায় কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খাইরাকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ। যদিও এ বিষয়ে পঞ্জাব পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

২০১৫ সালের মার্চ মাসে জালালাবাদে বিপুল  পরিমাণ মাদক বাজেয়াপ্ত হয়। ওই মামলায় নাম জড়ায় ভোলাথের কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খাইরার।২০১৭ সালে সুপ্রিম কোর্ট খাইরার বিরুদ্ধে বিচারকার্য চালানোর উপরে স্থগিতাদেশ জারি করে। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এদিন সকালে আচমকাই কংগ্রেস বিধায়কের বাড়িতে হানা দেয় পঞ্জাব পুলিশের একটি দল। গ্রেফতারির আশঙ্কায় সঙ্গে সঙ্গেই খাইরার এক আত্মীয় ফেসবুক লাইভ শুরু করেন। ওই ফেসবুকে শোনা যায়, তল্লাশিতে আসা পুলিশ আধিকারিকদের পরিচয়পত্র দেখাতে বলছেন খাইরা। শুধু তাই নয়, তাঁর নামে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তাও দেখতে চান ভোলাথের কংগ্রেস বিধায়ক।

ফেসবুক লাইভে আরও শোনা যাচ্ছে, তল্লাশিতে আসা পুলিস আধিকারিকদের কাছে কংগ্রেস বিধায়ক জানতে চাইছেন, তারা তাঁকে কোথায় নিয়ে যাচ্ছেন? জবাবে এক পুলিশ আধিকারিক জানান, ফাজিলকার জালালাবাদে নিয়ে যাবেন। ২০১৫ সালের মাদক মামলায় জেরা করা হবে। ওই কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন খাইরা। ভোলাথের বিধায়ককে বলতে শোনা যায়, ‘মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। আপ সরকারের জমানায় গোটা পঞ্জাবজুড়ে জঙ্গলরাজ চলছে।’  

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা