কালনার মুখোপাধ্যায় পরিবারে মা পুজিত হন গণেশ-কার্তিক ছাড়াই

দেবী জয় দুর্গা মুখোপাধ্যায় পরিবারে বছরভর পুজিত হন লক্ষ্মী ও সরস্বতী সহ। কিন্তু তাঁর সঙ্গে থাকে না গণেশ ও কার্তিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ ব্যতিক্রমী। কেননা মা এখানে আসেন তাঁর সঙ্গে শুধু দুই মেয়ে নিয়েই। সঙ্গে থাকে না দুই ছেলে। আবার এই পুজোয় বোধন আছে, কিন্তু নেই বিসর্জন। পুজোর শুরু এক পরিবারের হাত ধরে, পরে সেই পুজো চলে যায় ভিন্ন পরিবারের হাতে। প্রথমে দেবী মূর্তি দেখলে মনে হবে পাথরে খোদাই, কিন্তু মা গড়ে ওঠেন মাটি দিয়েই। পূর্ব বর্ধমান(Purba Burdhwan) জেলার কালনা(Kalna) থানার পাথুরিয়ামহলের(Pathuriamahal) মুখোপাধ্যায় পরিবারের(Mukhopadhay Family) জয় দুর্গার(Joy Durga) পুজো এইরকমই সব ব্যতিক্রমী নিজস্বতা নিয়ে এগিয়ে চলেছে। এই পুজোর বয়স ইতিমধ্যেই ৪০০ বছর অতিক্রান্ত হয়েছে।

কালনা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গার তীরের বালির বাজারে ব্যবসা ছিল চট্টোপাধ্যায় পরিবারের। সেই ব্যবসার সূত্রেই তাঁরা জয় দুর্গার পুজো শুরু করেছিলেন। কিন্তু পরে সেই ব্যবসা মন্দার মুখ দেখায় তাঁরা ব্যবসা বন্ধ করে দিয়ে কলকাতায় চলে আসেন। আসার আগে জয় দুর্গার পুজোর দায়িত্ব তুলে দেন পুরোহিত রামধন মুখোপাধ্যায়ের হাতে। সেই থেকেই এই পুজো মুখোপাধ্যায় পরিবারের পুজো হিসাবেই চিহ্নিত হয়ে আসছে। দেবী জয় দুর্গা দশভুজা। পায়ের নীচে শ্বেত সিংহ ও সবুজ গাত্রের মহিষাসুর। সঙ্গে লক্ষ্মী ও সরস্বতী। থাকেন না গণেশ ও কার্তিক। ষষ্ঠীর দিন দেবীর বোধন হলেও দশমীতে হয় না বিসর্জন। সেদিন থেকেই বরঞ্চ শুরু হয়ে যায় বছরভরের নিত্যপুজো। ১২ বছর অন্তর দেবীর অঙ্গরাগ হয়। চট্টোপাধ্যায়রা আগে ছাগ বলি দিতেন। মখোপাধ্যায়রা সেই ধারা ধরে রাখলেও বছর ৭০ আগে তা বন্ধ করে দেওয়া হয়। পরিবর্তে দেওয়া হয় কলা শসা ও চালকুমড়ো বলি।

পুজোর চারদিন ঢাক বাজানো হয়না। তবে পুজোর ৪ দিন নিত্য পুজোয় শাঁখ, ঘন্টা ও কাঁসর বাজানো হয়। মাকে পুজোর ৪ দিন তো বটেই নিত্যপুজোতেও নিরামিষ ভোগ দেওয়া হয়। দশমীতে মায়ের মূর্তি ও ঘট বিসর্জিত করা হয় না। পরিবর্তে কলাবউ বা নবপত্রিকা বিসর্জন দেওয়া হয়। পুজোর ৪ দিন বাড়িতে আত্মীয়স্বজনের ভিড় দেখা যায়। আসেন এলাকার মানুষেরাও। ৯ প্রজন্ম ধরে মুখোপাধ্যায়দের হাতেই পুজিত হন জয় দুর্গা। তবে চট্টোপাধ্যায় বাড়ি থেকে আগে পুজো পাঠানো হলেও এখন তা বন্ধ হয়ে গিয়েছে।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের