নিম্নচাপের জেরে দিঘার সমুদ্র উত্তাল, পর্যটকদের স্নানে নিষেধাজ্ঞা

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উড়িষ্যা ও পশ্চিম বাংলার উপকূল এলাকার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এমন টাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তারই জেরে পূর্ব মেদিনীপুর জেলায়(East Medinipur District) রবিবার রাত থেকেই ভারী বৃষ্টি লক্ষ্য করা যায়। সোমবার সকাল থেকেই উপকূল এলাকা গুলিতে কালো মেঘে আকাশ ঢাকা রয়েছে। কখনো কখনো হালকা বৃষ্টি ও লক্ষ্য করা যাচ্ছে। তবে রবিবার রাতে দিঘার সমুদ্র উত্তাল ছিল ।

সোমবার সকাল থেকেই জোয়ার শুরু হয়। যদিও বা পর্যটকদের সমুদ্র স্নানে নামতে দেওয়া হচ্ছে না। অধিকাংশ পর্যটক দিঘার সী বিচের ধারে বসে সমুদ্র উপভোগ করেন। সোমবার গান্ধী জয়ন্তী ছুটি থাকায়  দিঘার(Digha) সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় ছিল নজর কাড়ার মত। এদিকে রাত থেকে ভারী বৃষ্টি হয় । বেশ কিছু নিচু জায়গাগুলিতে জল জমতে শুরু করেছে পূর্ব মেদিনীপুর উপকূল এলাকাতে।অন্যদিকে,পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডে অতিবৃষ্টির কারণে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে এক লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে।

দুর্গাপুর (Durgapur)ব্যারেজ থেকে ৭৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে বাড়তে পারে। প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ইতিমধ্যে হাওড়া, হুগলি, বাঁকুড়া, দুই বর্ধমান সহ সাতটি জেলা সহ বাঁকুড়ার পার্শ্ববর্তী এলাকা । নবান্ন থেকে এই জেলাগুলি প্রশাসনকে বিশেষ সতর্ক করা হয়েছে। মুখ্য সচিব এই জেলাগুলির প্রশাসনের সাথে সোমবার বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। প্রস্তুত রাখা হয়েছে ত্রাণের সামগ্রী সহ শুকনো খাবার।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন