জন্মের পর থেকে প্রথম পুজোয় কলকাতায় থাকতে পারছেন না অদ্রিজা

পুজোর ক্রাশ বলে তাঁর তেমন কেউ নেই বলেই জানালেন অভিনেত্রী। ২০২০ সালে অভিনেতা ক্রশল অহুজার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র ১৮ দিন বাকি। তার পরেই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। পুজো নিয়ে সারা বছরই কোনও না কোনও পরিকল্পনা থাকেই সবার মধ্যে। কিন্তু পুজোর কয়েকদিন আগে সেই উত্তেজনা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এই সময় পরিবারের সমস্ত একসঙ্গে হওয়ার চেষ্টা করেন। দূরে যারা থাকেন তাঁরা বাড়িতে ফেরেন। হাসি-কান্না-রাগ-অভিমান সব ভুলে উৎসবের আনন্দে মেতে ওঠেন সবাই। তবে পুজোয় যাঁদের দিকে বেশি নজর থাকে তাঁরা হলেন সেলিব্রিটিরা। তাঁদের স্টাইল থেকে শুরু করে তাঁদের পুজো পরিকল্পনা সবটাই ভক্তদের জানার আগ্রহ থাকে।

জানেন কী, এই প্রথম বাড়ির মেয়ে বাড়ি ফিরতে পারছেন না। কে বলুন তো? অভিনেত্রী অদ্রিজা রায়। জন্মের পর কখনই দুর্গা পুজোয় তিনি কলকাতায় থাকতে পারেননি তা হয় নি। কিন্তু এবার বোধহয় আর কলকাতায় আসা হচ্ছে না তাঁর পুজোয়? কিন্তু কেন? আসলে মাস কয়েক হল শুরু হয়েছে অভিনেত্রী অদ্রিজা রায়ের নতুন হিন্দি সিরিয়াল। এখন তাঁকে প্রায় সবাই ইমলি নামেই চেনে। তার আগেই শেষ হয়েছে তাঁর প্রথম হিন্দি ধারাবাহিক। তারপর তিনি কলকাতায় এলেও আবারও ফিরে গিয়েছেন মুম্বইতে কেরিয়ারের নতুন দিশা খুঁজতে। আড়িয়াদহর মেয়ে অদ্রিজার অভিনয় যাত্রা শুরু হয়েছিল বাংলা সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে। বেশ কিছু বাংলা সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অদ্রিজা।

কিন্তু এখন তিনি পুরোপুরি মন দিয়েছেন মুম্বইয়ের কাজে। তা হলে এ বছর কী ভাবে পুজোর দিনগুলো কাটাবেন অভিনেত্রী? একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া তাঁর সাক্ষাৎকারে অনুযায়ী, এবার আর পুজোতে কলকাতায় থাকতে পারবেন না তিনি। সিরিয়ালের কাজ পুরোদমে রয়েছে, তাই তেমন ছুটি নেই। একটু মন খারাপ হলেও পুজোতে মুম্বইতেই কাটাবেন অভিনেত্রী। পুজোর ক্রাশ বলে তাঁর তেমন কেউ নেই বলেই জানালেন অভিনেত্রী। ২০২০ সালে অভিনেতা ক্রশল অহুজার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। তবে এখনও তাঁদের সম্পর্ক আছে কিনা তা নিয়ে বিস্তর আলোচনা চলেই সবসময়। 

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি