মহারাষ্ট্রের হাসপাতালে মৃত্যুমিছিল, ডিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নান্দেড়ের সরকারি হাসপাতালে গত ৭২ ঘণ্টার মধ্যে ৩১ জনের মৃত্যুর ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। এবার নান্দেড়ের এই সরকারি হাসপাতালের ডিন ও এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। তাঁদের বিরুদ্ধে ৯টি অপরাধমূলক হত্যার অভিযোগ আনা হয়েছে। হাসপাতালে মৃত এক নবজাতকের পরিবারের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে।

দোষী সাব্যস্ত হলে ১০ বছরের কারাদণ্ড হতে পারে অভিযুক্তদের। ডিন ও শিশু বিশেষজ্ঞের গাফিলতির কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। পরিবারের মানুষেরা ওষুধ কিনে হাসপাতালের বাইরে অপেক্ষা করলেও চিকিৎসা করা হয়নি। সাহায্যের জন্য ডিনের কাছে গেলেও তাঁদের কথায় কর্ণপাত করা হয়নি বলে অভিযোগ।

বুধবারই হাসপাতালের ডিন এসআর ওয়াকোড শিবসেনার সাংসদ হেমন্ত পাতিলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। হাসপাতাল পরিদর্শনে এসে তাঁকে দিয়ে সাংসদ শৌচাগার পরিষ্কার করান বলে অভিযোগ। শিবসেনা সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করেন হাসপাতালে ভারপ্রাপ্ত ডিন।

উল্লেখ্য, মহারাষ্ট্রে সেনা-বিজেপি ক্ষমতাসীন সরকারের বেহাল পরিষেবা বেআব্রু হয়ে পড়েছে। গত ৭২ ঘণ্টায় ১৬ নবজাতক সহ ৩১ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র সরকার হাসপাতালে ওষুধ ও চিকিৎসকের ঘাটতির কথা অস্বীকার করেছে। তবে রোগীর পরিজনেদের অভিযোগ, অভিজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে। হাসপাতালে ওষুধ পাওয়া যায়না। ইতিমধ্যেই ঘটনার তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ