নিজের প্রযোজিত প্রথম ছবির মুক্তির ৪ দিন আগে প্রচার বন্ধ করলেন তাপসী

এই মূলত OTT-তে দেখার জন্য, তাই থিয়েটার নিয়ে তিনি মাথা ঘামাতে রাজী নন৷ এমনকি অভিনেত্রীর সঙ্গে সহযোগী সংস্থা ক্রুদের জন্য ঠিকমতো বকেয়া পরিশোধ করেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: লেগে গেল দলীয় কোন্দল। অভিনেত্রী তাপসী পান্নু প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘ধক ধক’ নিয়ে যত অশান্তি। এমনকী ছবির প্রচারও বন্ধ করে দিলেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ হলটা কী? কিছুদিন আগে পর্যন্তও তাপসী পান্নুর তাঁর সহ-প্রযোজিত ছবি ধক ধক নিয়ে সক্রিয়ভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার চালাচ্ছিলেন। আগামী ১৩ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। মুক্তির মাত্র কয়েক দিন আগেই তাপসী নিজেকে সমস্ত ধরণের প্রচার থেকে দূরে সরিয়ে দিলেন। এমনকী চলচ্চিত্র সম্পর্কিত তাঁর সমস্ত সোশ্যাল মিডিয়া পোস্টগুলি মুছে দিয়েছেন। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, অভিনেত্রী যে প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন, সেখানেই হয়তো কোনও সমস্যা হয়েছে। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “তাপসী নিজেকে চলচ্চিত্রের প্রচার থেকে দূরে সরিয়ে রেখেছেন। কারণ তিনি স্টুডিওর দ্বারা কোনরকম ঝামেলার মধ্যে যেতে চাননি। হয়তো তাঁরা ঠিকমতো ছবিতে বিনিয়োগ করেননি এবং কর্মীদের সঠিক পারিশ্রমিক দেননি। এরপরেই ঝামেলা বাঁধে।”

৯ অক্টোবর, ধক ধকের ট্রেলার রিলিজ করেছে। যেটিতে অভিনেতা রত্না পাঠক শাহ, দিয়া মির্জা, ফাতিমা সানা শেখ এবং সানজানা সংঘী অভিনয় করছেন। সূত্রটি আরও জানিয়েছে, শুধুমাত্র ভায়াকম 18 ছবিটির প্রচারের জন্য কিছু করেনি, একজন প্রযোজক হিসাবে, প্রচারের জন্য সমস্ত যোগাযোগ ত্যাগ করেছেন। এই মূলত OTT-তে দেখার জন্য, তাই থিয়েটার নিয়ে তিনি মাথা ঘামাতে রাজী নন৷ এমনকি অভিনেত্রীর সঙ্গে সহযোগী সংস্থা ক্রুদের জন্য ঠিকমতো বকেয়া পরিশোধ করেনি। তাই অভিনেত্রী সেই প্রযোজনা সংস্থার উপর ক্ষুব্ধ। 

তাপসী স্টুডিওতে বিপণনের অধিকার বিক্রি করেছেন বলে অনুমান। “একজন প্রযোজকের কাজ হল একটি সেট বাজেটে একটি ফিল্ম তৈরি করা, এবং স্টুডিওতে পৌঁছে দেওয়া, এবং তারপর তারা ছবিটি বাজারজাত করে মুক্তি দেয়৷ এভাবেই সর্বজনীনভাবে চুক্তি এবং লেনদেন হয়। তাপসী এই ছবিতে কোনও অর্থ উপার্জন করেননি, তিনি যা চেয়েছিলেন তা হল তিনি যে ধরণের চলচ্চিত্র তৈরি করতে চান তার একটি ব্র্যান্ড তৈরি করতে, তাই অন্তত তিনি আশা করেছিলেন যে স্টুডিওটি তাকে ছবিটির প্রচারে সহায়তা করবে।” তবে এই তাপসী নিজের কোনও অভিমত জানাননি। 

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী